1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আবারও ভূমিকম্প অনুভূত। ছেলেকে ষ্টেশনে পৌঁছে ফেরার পথে প্রাণ গেল বাবার। শ্যামনগরের চারণ কবি চারু চন্দ্রের মৃত্যু। বিলাইছড়ি যুবদলের সভাপতি কাদের এর নেতৃত্বে কাদামাটির উপর শক্ত মাটি বসিয়ে যাতায়াতের সুবিধা। কয়রায় বিভিন্ন ইউনিয়নে নির্বাচনোত্তর কুশল বিনিময় করলেন মনিরুল হাসান বাপ্পী। বিলাইছড়ির দুর্গম ৫ কেন্দ্রের জনবল ও সরঞ্জাম হেলিকপ্টারে ফিরলো সদরে। সুন্দরবন দিবসের অঙ্গীকার হোক সুন্দরবন ভালো থাকলে, ভালো থাকবে দেশ।, শ্যামনগরে প্রস্তাবিত সুন্দরবন দিবস পালিত। খুলনা-৬ (কয়রা- পাইকগাছা) আসনে আবুল কালাম আজাদ বেসরকারীভাবে নির্বাচিত । ২৯৯ আসনের চুড়াম্ত ফলাফল প্রকাশ ইসির।

সন্দ্বীপ আসনে অধ্যক্ষ মুকতাদের আজাদ খানের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করলেন চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮
  • ২০৮ বার পঠিত

সন্দ্বীপ আসনে অধ্যক্ষ মুকতাদের আজাদ খানের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করলেন চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা
———————
হাজী জসীম ঊদ্দীন চট্টগ্রাম থেকে।
আসছে ৩০ ডিসেম্বর ২০১৮, অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৩ সন্দ্বীপ সংসদীয় আসনে প্রতিদ্বন্ধিতার জন্য গত ২০ নভেম্বর ২০১৮, মঙ্গলবার এনপিপি’র মনোনয়ন অর্জন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও ন্যাশনাল পিপলস্ পার্টি- এনপিপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।

তিনি সিডিউল অনুযায়ী গত ২৭ নভেম্বর, মঙ্গলবার চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা বরাবরে তাঁর মনোনয়নপত্র দাখিল করেন। আজ ১ ডিসেম্বর ২০১৮, রবিবার বেলা ১টায় যাছাই বাছাই শেষে অধ্যক্ষ মুকতাদের আজাদ খানের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেন চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রীধারী মুকতাদের আজাদ খান স্কুল জীবন থেকেই রাজনীতির সাথে যুক্ত। পড়ালেখা শেষে তিনি সন্দ্বীপে একটি কলেজে অধ্যাপনার পাশাপাশি সৃজনশীলকর্মে প্রত্যক্ষভাবে যুক্ত হন।

সন্দ্বীপে শিক্ষার গুণগত মানোন্নয়নে তাঁর উদ্যোগে ২০১৩ খ্রিষ্টাব্দ থেকে চলমান সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপে মেধাবৃত্তি প্রতিযোগিতা ৫ম শ্রেণি, ২০১৪ খ্রিষ্টাব্দ থেকে চলমান সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ চিত্রাংকন প্রতিযোগিতা ৪র্থ শ্রেণি ও ২০১৫ খ্রিস্টাব্দ থেকে চলমান সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ হাতের লেখা প্রতিযোগিতা ৩য় শ্রেণি।

২০১৭ খ্রিষ্টাব্দে সংঘটিত গুপ্তচরা ঘাট ট্রাজেডিতে একমাত্র তিনিই চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করে নিহতদের জনপ্রতি ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছিলেন। প্রসঙ্গত, গুপ্তচরা ঘাট ট্রাজেডিতে লাল বোর্ড উল্টে ১৮ (আঠার) জনের প্রাণহাণি ঘটেছিল।

দেশ বিদেশে বহু আলোচিত সন্দ্বীপ সীমানা রক্ষা আন্দোলন এনাম নাহার হাই স্কুল মোড় থেকে ২০১৬ খ্রিস্টাব্দে মানববন্ধনের মাধ্যমে তিনিই সূচনা করেছিলেন। পরবর্তীতে উক্ত আন্দোলনে অনেকেই সম্পৃক্ত হন।

তাঁর বড় ভাই লায়ন আলহাজ অ্যাডভোকেট সলিমুল্লাহ‘র উদ্যোগে এলাকাবাসীর সহযোগিতায় তাদের পিতার নামে ১৯৯১ খ্রিস্টাব্দে মুছাপুর ইউনিয়নে প্রতিষ্ঠিত হয় হাজী আবদুল বাতেন সওদাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। পরিবারের এই কাজে মুকতাদের আজাদ খান ছিলেন নিবেদিত প্রাণ।প্রসঙ্গত: বিদ্যালয়টি ২০১৮ খিস্টাব্দেও ফলাফল বিবেচনায় শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে সন্দ্বীপ উপজেলা শিক্ষা অফিস কর্তৃক পুরস্কৃত হয়।

গণমানুষের বন্ধু ও সৃজনশীল উদ্যোক্তা অধ্যক্ষ মুকতাদের আজাদ খান এ প্রতিবেদককে বলেন, তিনি বিজয়ের ব্যাপারে আশাবাদী। তিনি আরো বলেন- নির্বাচিত হলে সামাজিক বন্ধন দৃঢ়করণ, উৎপাদনমুখী অঞ্চল হিসেবে গড়ে তোলা, কৃষি ভিত্তিক সমবায় সমিতি চালু, পিপলস্ কমিউনিটি গঠন ও প্রত্যন্ত অঞ্চলে বিদ্যালয় কলেজ মাদরাসায় পরিবেশগত উন্নয়নে মনযোগ দিবেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT