1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

কেশবপুরে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ চাষ করার অপরাধে এক ব্যক্তির জরিমানা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৬৭ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।

যশোরের কেশবপুর পৌর শহরের মাছ বাজার এলাকায় ড্রেনের ভিতর আফ্রিকান মাগুর মাছ করার অপরাধে লিয়াকত আলী (৬৫) নামে এক ব্যক্তিকে ১’হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও জব্দকৃত আনুমানিক ১৫০ কেজি আফ্রিকান মাগুর মাছগুলো উপজেলা পরিষদের সামনে গর্ত করে মাটি চাপা দিয়ে বিনষ্ট করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই-২৬) দুপুরে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মোঃ মেশকাতুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেশবপুর পৌর শহরের মাছ বাজার এলাকায় লিয়াকত আলী (৬৫) দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের ড্রেনে আফ্রিকান মাগুর মাছ চাষ করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাগুর মাছ চাষের বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে লিয়াকত আলীকে এক হাজার টাকা জরিমানা এবং জব্দকৃত মাছগুলো উপজেলা পরিষদের সামনে গর্ত করে মাটি চাপা দিয়ে বিনষ্ট করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস, উপজেলা আনসার ভিডিপি অফিসার মিয়াজান আলীসহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যগণ।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) কাজী মোঃ মেশকাতুল ইসলাম বলেন, পৌর শহরের পানি নিষ্কাশনের ড্রেন বন্ধ করে মাগুর মাছ চাষ করার অপরাধে এক ব্যক্তিকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।পরিবেশ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় বাংলাদেশে আফ্রিকান মাগুর মাছের চাষ, উৎপাদন, বিপণন ও বিক্রি সরকারিভাবে নিষিদ্ধ করা হয়েছে। এই রাক্ষুসে মাছ জলাশয়ের পরিবেশ নষ্ট করে এবং দেশীয় প্রজাতির মাছের অস্তিত্ব বিপন্ন করে। এছাড়াও নোংরা ও দূষিত পানিতে চাষ করায় এই মাছে ক্ষতিকর রাসায়নিক ও ভারী ধাতু থাকতে পারে, যা মানবদেহের জন্য অত্যন্ত বিপজ্জনক। জনস্বার্থে আগামীতেও উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।
ছবিঃ
২৩/০৭/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT