1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
আধুনিক জিয়া হল নির্মাণের দাবিতে বৃহত্তর খুলনা উন্নয়ন কমিটির মানববন্ধন। যশোরের কেশবপুরে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত। কেশবপুরে সড়ক দুর্ভোগে সাগরদত্তকাটির ভুক্তভোগী মানুষ। ফারুয়া ইউনিয়নে হেডম্যান  রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে  এান বিতরণ। কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড। শ্যামনগরে গ্রাম পুলিশদের বর্জ্য ও স্যানিটেশন বিষয়ে সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। কেশবপুরে গড়ভাঙ্গা বাজারের অভ্যন্তরীণ সড়কে দুর্ভোগ বেড়েই চলেছে। ফারুয়া ইউনিয়নে চিকিৎসা ও মেডিক্যাল ক্যাম্প পরিচালনায় আশিকা। কেশবপুরে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ চাষ করার অপরাধে এক ব্যক্তির জরিমানা। কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ।

শ্যামনগরে এইচএসসিতে পাশের হার ৩৯.৭০% ও আলিমে পাশের ৬৯%।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৪৬৯ বার পঠিত

শ্যামনগরে এইচএসসিতে পাশের হার ৩৯.৭০% ও আলিমে পাশের ৬৯%

রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় এইচএসসি পরীক্ষায় পাশের ৩৯.৭০%, আলিম পরীক্ষায় পাশের হার ৬৯ % ও এইচএসসি বিএমটি পরীক্ষায় পাশের ৩৫.০৮%।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান জানান, এইচএসসি পরীক্ষায় উপজেলায় মোট পরীক্ষার্থী ছিল ১৩৭০ জন। এর মধ্যে পাশ করেছে ৫৪৪ জন। ফেল করেছে ৮১৬ জন। এ+ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ২২ জন। শিক্ষা প্রতিষ্ঠান অনুযায়ী ফলাফলে দেখা যায় নওয়াবেঁকী মহাবিদ্যালয় পাশের হার ৬৪.৪৯%, ভূরুলিয়া সিরাজপুর স্কুল এন্ড কলেজ ৬১.২৯%, কাশিমাড়ী আইডিয়াল স্কুল এন্ড কলেজ ৫০%, শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয় ৪৫.৮৩%, শ্যামনগর সরকারি মহসীন কলেজ ৪১.১৭%, মুন্সিগঞ্জ ডিগ্রী কলেজ ৩৯.৭১%, গোবিন্দপুর আবু হানিফ উচ্চ বিদ্যালয় ২৫.৬৮%, আটুলিয়া আব্দুল কাদের স্কুল এন্ড কলেজ ২১.৭৩ %,বুড়িগোয়ালিনী গাবুরা কলেজ ১২.৮২% ও এ,কে ফজলুল হক এমসিএ কলেজ ০৫.৫৫%। ১১ জন শিক্ষার্থী এ+ পেয়েছেন শ্যামনগর সরকারি মহসীন কলেজ থেকে।

উপজেলায় আলিম পরীক্ষার্থী ছিল ৪১২ জন এর মধ্যে পাশ করেছে ২৮৪ জন। এ+ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৬ জন। ফেল করেছে ১০১ জন। পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থী ২৭ জন। প্রতিষ্ঠানুযায়ী পাশের হার পাতাখালী ফাজিল মাদ্রাসা ৮৬%, নওয়াবেঁকী বিড়ালাক্ষাী কাদেরিয়া সিনিয়র মাদ্রাসা ৬৪%, গুমানতলী ফাজিল মাদ্রাসা ৭০%, আবাদচন্ডিপুর দাঃ সুন্নাত আলিম মাদ্রাসা ৫০%, জয়নগর আমিনিয়া ফাজিল মাদ্রাসা ৭১%, ফয়সালাবাদ মুস্তফাবিয়া আলিম মাদ্রাসা ৬১ %, চাঁদনীমুখা পিজে আলিম মাদ্রাসা ৬০%, দরগাহপুর নকিমউদ্দীন ফাজিল মাদ্রাসা ৮২%, শ্যামনগর কেন্দ্রিয় দাঃ সুঃ ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা ৭৬% ও কাশিমাড়ী মহিলা ফাজিল মাদ্রাসা ৬১%।

শ্যামনগর উপজেলায় এইচএসসি (বিএমটি) দ্বাদশ শ্রেণির চুড়ান্ত পরীক্ষায় ৩ কলেজের মোট পরীক্ষার্থী ১৭১ জন। পাশ করেছে ৬০ জন। ফেল করেছে ১১১ জন। প্রতিষ্ঠানুযায়ী ফলাফল হল মালঞ্চল টেকনিক্যাল এন্ড বিএম কলেজ পাশের হার ২৮.৮১%, শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয় ২৮.৫৭% ও শ্যামনগর টেকনিক্যাল এন্ড বিএম কলেজ ৪১.৬৬%।
উপজেলায় কোন শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ পাশ নাই।

রনজিৎ বর্মন
তাং-১৬.১০.২৫
০১৭১২৪৪৮৯৬০

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT