1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা। কেশবপুর মহিলা ডিগ্রি কলেজে একাদশ শ্রণীর শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠান অনুষ্ঠিত। কেশবপুরে Bangla QR ব্যবহার বৃদ্ধি ও ক্যাশলেস বাংলাদেশ বিনির্মানে ক্যাম্পেইন। কেশবপুর সমাধান সংস্থার উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ। শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন। কয়রার সেরাজুল ইসলাম জাতীয় পর্যায়ে সেরা গুণী শিক্ষক নির্বাচিত। খুলনা জেলা পরিষদের প্রশাসকের সাথে বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর কমিটির সৌজন্য সাক্ষাৎ ও ফুলের শুভেচ্ছা মতবিনিময়। কেশবপুরে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। নিরাপদ খুলনা চাই সোনাডাঙ্গা থানা শাখা কমিটির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত। কেশবপুরে শিশু অধিকার দিবস-২০২৬ উদযাপন।

শেরপুরের শ্রীবরদীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ২৬৪ বার পঠিত

এস.এম.আরফান আলী:

শেরপুর জেলার শ্রীবরদীতে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ৪ আগস্ট (বুধবার)রাত ১০টার দিকে উপজেলা জালকাটা গ্রাম থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে,নিহত যুবক শ্রীবরদী উপজেলার গোশাইপুর ইউনিয়নের রহমতপুর গ্রামের নশকর আলীর ছেলে রফিকুল ইসলাম (৩০)।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত রফিকুল ইসলাম প্রায় ৫-৬ বছর পূর্বে জালকাটা গ্রামের জবেদ আলীর মেয়েকে বিয়ে করেন। বিয়ের পর তাদের দাম্পত্য জীবনে কলহের সৃষ্টি হয়। কিছু দিন পূর্বে রফিকুল ইসলাম তার স্ত্রীকে নিয়ে ঢাকায় যাওয়ার পরিকল্পনা করেন। সেই সুবাদে রফিকুলের স্ত্রী পিতার বাড়ী জালকাটা গ্রামের অবস্থান করেন। বুধবার বিকালে রফিকুল ইসলাম তার শ্বশুর বাড়ি জালকাটা আসেন। দাম্পত্য জীবনে কলহের জের ধরে রফিকুলের শ্বশুর বাড়ির পার্শ্বে একটি গাছের ডালের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে স্থানীয়রা পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।

 

 

এ ব্যাপারে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস বলেন, লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT