1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

শালিখায় মাননীয় প্রধানমন্ত্রীর ৭৫ তম শুভ জন্মদিন উদযাপন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭৩ বার পঠিত

শালিখা উপজেলা প্রতিনিধি।

 

বাঙালির আস্থা ও বিশ্বাসের এক ঠিকানা বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।আজ থেকে ৭৪ বছর আগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু ও ফজিলাতুন্নেছা মুজিবের জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রীর ৭৫ তম শুভ জন্মদিন উপলক্ষে মঙ্গলবার বেলা ১১ টায় মাগুরার শালিখা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শালিখা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ‍্যাড: শ্যামল কুমার দের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আড়পাড়া ইউপি চেয়ারম্যান আরজ আলী বিশ্বাস, উপজেলা সমবায় ও পল্লী উন্নয়ন বোর্ডের সভাপতি ১নং ধনেশ্বরগাতি ইউপি চেয়ারম্যান বিমলেন্দু শিকদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক মুন্সী আবু হানিফ, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নির্মল বিশ্বাস, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোঃ মুজিবুর রহমান, উপজেলা যুবলীগ নেতা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাবেরুল ইসলাম সাগরসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মোঃ মোশাররফ করিম কাসেমী।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT