1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

শ্যামনগরে আন্তর্জাতিক নারী দিবস পালিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ২০৯ বার পঠিত

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

রবিবার(৮ মার্চ) সকালে উপজেলা পরিষদ হল রুমে “আজকের পদক্ষেপ আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে শ্যামনগর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনাসভার আয়োজন করা হয়।

উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাশেদ হোসাইনের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিকের সঞ্চালনায় নারীর অগ্রগতি, বঞ্চনা, নারী অধিকার, নারীর মজুরী বৈষম্য, বাল্য বিবাহরোধ সহ অন্যান্য বিষয়ে আলোচনাসভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান, উপজেলা কৃষি অফিসার ওয়ালিউল ইসলাম, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ তদন্ত পিয়ার উদ্দিন, ওসিসি কর্মকর্তা প্রনব বিশ^াস, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সম্পাদক এস এম মোস্তফা কামাল, শিক্ষক রনজিৎ বর্মন, নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, জাতীয় মহিলা সংস্থার উপজেলা কর্মকর্তা শেখ মোকছেদ আলী, ব্রেকিং দ্যা সাইলেন্স প্রতিনিধি আঃ খালেক, ডিআরআরএ প্রতিনিধি শামিমা, ছাত্রী জেবা তাসনিয়া, শরুব ইয়ুথটিম প্রতিনিধি অর্পিতা মন্ডল,নাজনীন নাহার শিউলী প্রমুখ।

বেসরকারী সংগঠন ব্রেকিং দ্যা সাইলেন্স এর পক্ষ থেকে নারী দিবস উপলক্ষে গণ স্বাক্ষর কর্মসূচি পালন করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে নকশীকাঁথা, রুপান্তর, সিডিও, বারসিক, এ্যাকশন এইড, ডিআরআরএ, শ্যামনগর ভয়েস অফ সিটিজেন্স, লিডার্স,শ্যামনগর নারী ও পরিবেশ বান্ধব যুব নেটওয়ার্ক সহ অন্যান্য প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচি পালন করে।

ছবি- শ্যামনগরে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনাসভা।

রনজিৎ বর্মন
৮.৩.২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT