1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

খুলনায় ঈদের প্রধান জামাত সকাল ৮টায় সার্কিট হাউস ময়দানে অনুষ্ঠিত হবে।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ২১৩ বার পঠিত

খুলনা প্রতিনিধি।

পবিত্র ঈদ-উল-ফিতর যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে উদযাপন উপলক্ষে খুলনায় এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক আ. স. ম জামশেদ খোন্দকারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, খুলনায় ঈদের প্রধান জামাত সকাল ৮টায় সার্কিট হাউস ময়দানে অনুষ্ঠিত হবে। এছাড়া খুলনা টাউন জামে মসজিদে সকাল ৯টা ও ১০টায় দুটি জামাত অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামাত সকাল ৮টায় খুলনা টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হবে। খুলনা আলিয়া মাদ্রাসার মডেল মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

খুলনা সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় নগরীর প্রতিটি ওয়ার্ডে পৃথক ঈদের জামাতের আয়োজন করা হবে। ঈদের দিন সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং গুরুত্বপূর্ণ স্থান ও সড়কদ্বীপ জাতীয় পতাকা ও ঈদ মোবারক খচিত পতাকায় সজ্জিত করা হবে।

ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সড়ক ও নৌপথে টহল জোরদার করবে। এছাড়া সরকারি হাসপাতাল, এতিমখানা, শিশু পরিবার, কারাগার, ভবঘুরে ও দুস্থ কল্যাণ কেন্দ্রগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, গত বছরের মতো এবারও পবিত্র ঈদ-উল-ফিতর আনন্দময় ও জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করা হবে। তিনি ঈদের আগের রাতে পটকা ও আতশবাজি থেকে শিশুদের বিরত রাখতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ ইমরানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT