1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শনিবার, ০২ মে ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ বিলাইছড়িতে বুদ্ধপূর্ণিমা উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা। বিলাইছড়িতে মহান মে দিবস পালিত । খুলনা প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দেরকে কয়রা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন । বিলাইছড়িতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে  পালবার লিং সেন্টার কর্তৃক খাদ্য সামগ্রী বিতরণ । খুলনার লবণচড়া থানা এলাকায় গুলির ঘটনা। মহেন্দ্রদী জালালখাঁর বাড়ীর জনগুরুত্বপূর্ণ রাস্তা এখন ‘মরণফাঁদ’: ভোগান্তিতে হাজারো মানুষ। কয়রায় সরকারী কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় । কেশবপুরে মানবিক ডাক্তার কামরুজ্জামান’র অকাল প্রয়াণে নাগরিক শোকসভা। বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান।

খুলনার দিঘলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা আহত -৩।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৭৫ বার পঠিত

খুলনা প্রতিনিধি।

খুলনা জেলার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের ঘোষগাতী কেবল ঘাট এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে এক ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। ৩/৪ দিন আগের একটি সাধারণ বিবাদকে কেন্দ্র করে মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় এই সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানা গেছে। এই ঘটনায় অন্তত তিনজন গুরুতর জখম হয়েছেন, যাদের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।
আহতরা হলেন ঘোষগাতী গ্রামের গনি গাজীর ছেলে ট্রলি চালক শামীম (২৮), মহেশ্বরপুর গ্রামের মান্নান শেখের ছেলে সজীব (২৬) এবং ঘোষগাতী গ্রামের মৃত সালাহউদ্দিনের ছেলে নাসির (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩/৪ দিন আগে শামীম ট্রলি চালিয়ে এবং সজীব মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় পথে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। সেই সময় বিষয়টি হাতাহাতি পর্যন্ত গড়ায়। ওই ঘটনার জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় উভয় পক্ষ পুনরায় বিবাদে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়লে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে শামীম, সজীব ও নাসির শরীরের বিভিন্ন স্থানে গভীর আঘাতপ্রাপ্ত হয়ে মারাত্মকভাবে জখম হন।
আহতদের উদ্ধার করে প্রথমে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার দ্রুত অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) প্রেরণ করেন। চিকিৎসকরা জানিয়েছেন, জখম গুরুতর হওয়ায় আহতদের অবস্থা বর্তমানে সংকটাপন্ন।
ঘটনার বিষয়ে দিঘলিয়া থানার এসআই লিটন মন্ডল জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT