1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট। কেশবপুরে মাছের ঘের করতে সরকারি রাস্তার ব্যবহার, হুমকির মুখে গ্রামীণ সড়ক। কয়রায় বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ। বিলাইছড়িতে কৃষি অফিস কর্তৃক চারা বিতরণ । কেশবপুর গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। কোস্ট গার্ডের অভিযানে সুন্দরবনের ত্রাস জোনাব বাহিনীর তিন সদস্য অস্ত্রসহ আটক। কেশবপুরে দুর্নীতি প্রতিরোধ ও দুর্নীতি নির্মূলে করনীয় বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা মোটরসাইকেল-ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত। নড়াইলে পুকুরে ডুবে আপন দুই ভাইসহ ৩ শিশুর মৃত্যু। খুলনায় যৌথ অভিযানে গজাল রানাসহ ৩২ জন গ্রেপ্তার।

শাজাহানপুরে আড়িয়া ইউনিয়নে জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ১৮৯ বার পঠিত

নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুরের আড়িয়া ইউনিয়নে পৃথক পৃথক স্থানে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (৯ আগস্ট) সাড়ে ১২টায় ইউনিয়নের আড়িয়া বাজারে বিট পুলিশিং সমাবেশ ও জনসাধারণের মাঝে করোনা সুরক্ষায় মাক্স বিতরণ করা হয়।

 

শাহজাহানপুর থানা পুলিশের আয়োজনে বিট পুলিশিং সভায় ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারি জাহাঙ্গীর আলম মন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন থানা পুলিশের অত্র ইউপির বিটের দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার এসআই মো: আরিফুল ইসলাম। তার সাথে সঙ্গীয় হিসেবে থানার পিএসআই ইমরান হোসেন উপস্থিত ছিলেন।

 

সমাবেশে ৪নং আড়িয়া ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত বিট পুলিশিং অফিসার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন মাদক, চুরি, বাল্য বিয়ে, ছিনতাইসহ সকল ধরনের অপকর্মের তথ্য পুলিশকে সাথে সাথে জানিয়ে সহায়তা করবেন। যেসব তথ্য আমরা না জানার আগেই আপনারা জানেন, কিন্তু ভয়ে কারও সাথে শেয়ার করতে পারেন না, সেসব তথ্য আমাদের দিবেন। এতে আমরা সবসময় আপনার নিরাপত্তায় সহায় হব। তিনি আরও বলেন, করোনায় আপনারা অতঙ্ক হবেন না, সচেতন থাকবেন। নিয়মিত মুখে মাক্স ব‍্যবহার করবেন। বতর্মানে গণহারে টিকা দেয়া শুরু হয়েছে। আপনার অবশ্যই সবাই টিকা গ্রহণ করবেন। সব সময় সামাজিক দূরত্ব মেনে চলবেন।

 

এসময় আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকলীগ নেতা এনছান আলী, আওয়ামী নেতা আনসার আলী, অত্র ইউপির ৩নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আলমগীর হোসেন, সাংবাদিক নাজিরুল ইসলাম, বাজারের ব‍্যবসায়ী আছাদ আলী, নজরুল ইসলাম, হারুনুর রশিদ, জহরুল ইসলাম, সমাজসেবক ওমর ফারুক, মোরশেদ আলম, সেলিমসহ আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং স্থানীয় জনগন উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT