1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কয়রায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা। বিদ্যানন্দকাটি গ্রামের সমাজ সেবক নিমাই কৃষ্ণ ঘোষ আর নেই। কেশবপুর মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া অনুষ্ঠান। খুলনায় পরিবেশ অধিদপ্তরের অ২ হাজার ৫৪২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা। কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনার সাথে ‘নিরাপদ খুলনা চাই’-এর শুভেচ্ছা বিনিময়। মণিরামপুরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ক্যাম্পেল হাঁস ও মুরগীর বাচ্চাসহ শিক্ষা সহায়তার জন্য অর্থ বিতরণ। উপকূলের শ্যামনগরে নারীদের মাঝে লবন সহিষ্ণু গাছ বিতরণ। মুক্তাগাছায় কিশোরীদের আত্মকর্মসংস্থানে ব্র্যাক। যশোরে তিন দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। বিলাইছড়িতে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ।

লালমনিরহাটে জনাব গোলাম ফারুক বসুনিয়া’র সম্মাননা উপলক্ষে আলোচনা সভা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ১৬২ বার পঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ:

লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্ত্বরে পঞ্চগ্রাম ইউনিয়ন পরিষদের আয়োজনে পঞ্চগ্রাম ইউনিয়ন পরিষদ এর নবনির্বাচিত চেয়ারম্যান জনাব গোলাম ফারুক বসুনিয়া ও সদস্য/ সদস্যা গণের সম্মাননা উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ পঞ্চগ্রাম ইউনিয়ন শাখার সভাপতি আজিজার রহমান। প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. মতিয়ার রহমান। বিশেষ অতিথিবৃন্দ ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাড. সফুরা বেগম রুমী, বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সহসভাপতি নজরুল হক পাটোয়ারী ভোলা, অ্যাড. নজরুল ইসলাম রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আশরাফ হোসেন বাদল, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সদস্য এরশাদ হোসেন জাহাঙ্গীর। বক্তব্য রাখেন পঞ্চগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বসুনিয়া প্রমুখ। এ সময় পঞ্চগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন।

পঞ্চগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বসুনিয়া বলেন, “জনগণ ভালোবেসে সমর্থন করে আমাকে জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন। তাদের এই আস্থার প্রতিদান দিব ইনশাআল্লাহ। পঞ্চগ্রাম ইউনিয়ন পরিষদকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আগামী ৫বছর কাজ করে যাব।”

তিনি আরও বলেন, “এখন থেকে সরকারি যেকোন সহায়তা পেতে কোন উৎকোচ দিতে হবে না ও হয়রানির শিকার হতে হবে না। কারো বিরুদ্ধে এমন কোন অভিযোগ পাওয়া গেলে কঠোরভাবে ব্যবস্থা নেয়া হবে। মাদক, সন্ত্রাস ও বাল্যবিয়ে মুক্ত ইউনিয়ন পরিষদ গড়তে সকলের প্রতি সহযোগিতা কামনা করেন।”

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT