1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধ বিনামূল্যে ভায়া (VIA) ক্যাম্প। কালীগঞ্জের বাহাদুরশাদী বনিকপাড়া ড্রেন নির্মাণে অনিয়মের নিউজ মিথ্যা ও ভিত্তিহীন মোঃ শওকত হোসেন সভাপতি প্রকল্প। কেশবপুরের বাঁশবাড়িয়া মাঃ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা। শ্যামনগরে আশি কেজি নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধব্বংস। কেশবপুরে “ভোরের আলো” সামাজিক সংগঠনের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। কয়রায় কারিতাসের উপজেলা পর্যায়ে ত্রৈ-মাসিক সমন্বয় সভা । হবিগঞ্জ বানিয়াচং সড়কে মোটরসাইকেলের ধাক্কায় এক নারী নিহত।। কেশবপুরের থেকে জিপিএ ৪ পেয়েছে লাভিবা আক্তার জিম। মণিরামপুরের কৃষক-গৃহিনীর কন্যা রুপা শিক্ষক হতে চাই। কয়রার শাহানা ফেরদৌসী পেয়েছে গোল্ডেন প্লাস পেয়েছে  ভবিষ্যতে ডাক্তার হতে চায় ।

ম্যাথিউ ওয়েডের নেতৃত্বে অস্ট্রেলিয়ার ১৭ সদস্যের দল

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৩৯২ বার পঠিত

মঙ্গলবার থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের জন্য সোমবার ১৭ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

ইনিজুরির কারণে এই সিরিজে দলে নেই অ্যারন ফিঞ্চ ও স্টিভেন স্মিথ। যার ফলে নেতৃত্বের গুরুভার এসে পড়েছে ম্যাথিউ ওয়েডের ওপর।

ব্যক্তিগত কারণে সফরে আসেননি প্যাট কামিন্স, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, জাই রিচার্ডসন ও কেইন রিচার্ডসনের মতো নিয়মিত তারকারা।

একে তো দলে নেই তারকা ক্রিকেটাররা। সেই সঙ্গে মরার ওপর খাঁড়ার ঘা হিসেবে এসেছে রাইলি মেরেডিথের ইনজুরি। তাই তার পরিবর্তে দলে ডাক পড়েছে আরেক পেসার নেইথান এলিসের।

সাইড স্ট্রেইনের চোটে সিরিজ থেকে ছিটকে গেছেন মেরেডিথ। সোমবার অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিগ ব্যাশের সবশেষ আসরে ২০ উইকেট নিয়ে আলোচনায় উঠে আসেন এলিস। বিশেষ করে ডেথ ওভারে নিজের বোলিং দিয়ে নজর কাড়েন তিনি।

অস্ট্রেলিয়া দল:ম্যাথিউ ওয়েড (অধিনায়ক), অ্যাস্টন এইগার, ওয়েস এইগার, জেসন বেরেনডর্ফ, জশ হেইজলউড, মোয়েজেস এনরিকেস, মিচেল মার্শ, বেন ম্যাকডারমট, অ্যালেক্স ক্যারি, ড্যান ক্রিশ্চিয়ান, নেইথান এলিস, জশ ফিলিপে, মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন, অ্যাশটন টার্নার, অ্যান্ড্রু টাই ও অ্যাডাম জ্যাম্পা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT