1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
স্বাস্থ্য মন্ত্রী কর্তৃক তালা হসপিটাল আকস্মিক পরিদর্শন । কেশবপুর এসএসসি-৮৬ বন্ধু কল্যাণ ফোরামের নতুন কমিটি গঠন। কেশবপুরে সুসাহিত্যিক মনোজ বসু’র জন্মদিন উপলক্ষে ‘বিপ্রতীপ’-এর বিশেষ অনুষ্ঠান। কেশবপুরে প্রকাশিত সাহিত্য পত্রিকা প্রদর্শনী আলোচনা, কবিতা পাঠ, সংগীতানুষ্ঠান। বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান। কেশবপুরে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী নিহত। মুক্তাগাছায় শিক্ষাপ্রতিষ্ঠানে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন। আধুনিক জিয়া হল নির্মাণের দাবিতে বৃহত্তর খুলনা উন্নয়ন কমিটির মানববন্ধন। যশোরের কেশবপুরে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত। কেশবপুরে সড়ক দুর্ভোগে সাগরদত্তকাটির ভুক্তভোগী মানুষ।

মোটরসাইকেল-ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৬৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।

যশোর বাঘারপাড়ার পল্লীতে মোটরসাইকেল ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে প্রান্ত হোসেন (২০) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় হাসান নামে আরও এক যুবক আহত হয়েছে। বুধবার (১০ জুন) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার ছোট খুদরা জামতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রান্ত হোসেন উপজেলার জহরপুর গ্রামের মৃত আনিসুর রহমানের ছেলে। আহত হাসান যশোর শহরের বারান্দীপাড়া এলাকার বাসিন্দা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রান্ত হোসেন ও হাসান মোটরসাইকেলে করে ঘুরে বেড়াচ্ছিলেন। পথিমধ্যে ছোট খুদরা জামতলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রান্ত হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত হাসানকে হাসপাতালে সার্জারি ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্রা মল্লিক বলেন, প্রান্তকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করা হয়। এছাড়া আহত হাসানের চিকিৎসা চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT