1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম:
খুলনাতে অস্ত্র ও গুলির চালান সহ নারী আটক। জেলা পরিষদ সদস্য দায়িত্ব পেলে বিলাইছড়ি উপজেলা হবে উন্নয়নের রোল মডেল । হুমকির মুখে নওয়াপাড়া নদী বন্দর। খুলনা মহানগর যুবলীগ নেতা শওকত হোসেনকে রাজধানী থেকে গ্রেপ্তার। জেলা পরিষদ সদস্য পদে আলোচনায় জয়সিন্ধু : একবার সুযোগ দিলে আনবে উন্নয়নে গতি। খুলনার ডাকবাংলা মোড়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত -১। নিখোঁজ ব্যবসায়ী সূজনকে রহস্যজনকভাবে উদ্ধার ঢাকার কড়াইল বস্তিতে হবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন। বিলাইছড়িতে  ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করেন। খুলনার দিঘলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা আহত -৩।

মাধবপুরে করোনা মোকাবেলা প্রস্তুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২৩ মার্চ, ২০২০
  • ২৩৩ বার পঠিত

মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় কোভিড-১৯ নভেল করোনা ভাইরাস মোকাবেলার জন্য জরুরী সেবা দিতে প্রস্তুত রয়েছে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

করোনা ভাইরাস সনাক্ত হলে জরুরী সেবা দেওয়ার জন্য ২ টি রুমে ৮ টি বেড প্রস্তুত করে রেখেছেন কর্তৃপক্ষ।

করোনা ভাইরাস মোকাবেলায় মাধবপুর উপজেলায় জরুরী সেবা দিতে কি কি প্রস্তুত রাখা হয়েছে এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা এ এইচ এম ইশতিয়াক মামুন জানান,

উপজেলায় পর্যায়ে ৫টি জরুরী বেড প্রস্তুত রাখার নির্দেশনা থাকলেও আমরা আমাদের সক্ষমতা অনুযায়ী ২ টি রুমে ৮ টি বেডের ব্যবস্থা রেখেছি। প্রয়োজনে আরো ৭/৮ টি বেডের ব্যবস্থা করা যাবে।পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আলাদা রুম।

তিনি জানান,বর্তমানে মাধবপুর উপজেলায় ৮১ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে।তাদের মাঝে কারো এ পর্যন্ত করোনা ভাইরাসের লক্ষন দেখা যায় নাই। লক্ষণ পেলেই দ্রুত আমরা ব্যবস্থা নেব।

মাধবপুরে করোনা ভাইরাস মোকাবেলার জন্য প্রশাসনের পক্ষ থেকেও সব ধরণের প্রস্তুতি গ্রহন করা হয়েছে। বাড়ী বাড়ী গিয়ে হোম কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হচ্ছে।

লোক সমাগম করে সামাজিক অনুষ্ঠান বন্ধ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং বন্ধ করা হয়েছে।

নিত্যপণ্যের দাম যাতে বৃদ্ধি না পায় সেদিকে মনিটরিং করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT