1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটকেলঘাটায় পুলিশের বিশেষ অভিযানে ৩ আসামি গ্রেপ্তার। হবিগঞ্জের বানিয়াচংয়ে বিপুল পরিমাণ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী ময়না মিয়া হত্যা মামলার আসামী জালাল ডাকাত গ্রেফতার। কেশবপুরে বাবার লাশ বারান্দায় রেখে জমি নিয়ে দুই ভাইয়ের মারামারি। সাগরদাঁড়িতে পঁচিশ বছর পর পূজা মন্দিরের জমি দখল মুক্ত হয়, ফিরে আসে শান্তি। কেশবপুরে জলজ জীববৈচিত্র্য রক্ষায় বিশেষ অভিযানে চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস। কয়রা উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা। বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত । কেশবপুর উপজেলার মাঃ শিক্ষা অফিসার হলেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক। বিলাইছড়িতে লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার।

মাধবপুরে করোনা ভাইরাস সচেতনে আওয়ামীলীগের প্রচারনা

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৫ মার্চ, ২০২০
  • ২৭৪ বার পঠিত
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুর উপজেলায় করোনা ভাইরাস নিয়ন্ত্রণে সচেতনতামূলক প্রচারাভিযান শুরু করেছে মাধবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আতিকুর রহমান।
করোনা ভাইরাস প্রতিরোধে জনগনকে আতঙ্কিত না হয়ে করোনার হাত থেকে রক্ষা পেতে বুধবার সকাল  থেকে উপজেলার আনাচে-কানাচে মাইক নিয়ে প্রচারনায় পাঠিয়েছে ছাত্রলীগের নেতাদের।
বুধবার সকাল থেকে প্রচারাভিযান পরিচালনার জন্য ছাত্রলীগ নেতাদের ডেকে এনে প্রচারের জন্য পরামর্শ দেন।    এ সময়  তিনি  নিজেই মাধবপুর পৌর এলাকার জনগনকে সচেতন করার লক্ষ্যে করোনা ভাইরাস প্রতিরোধে সরকার আদেশ মেনে চলার জন্য সবাইকে অনুরোধ করেন। তিনি জনসমাগম এড়িয়ে চলার জন্য, বাড়িতে থাকা, বার বার সাবান দিয়ে হাত ধোয়া,বিদেশ ফেরত প্রবাসীদের ১৪ দিন এক রুমে থাকা অবাধ চলাফেরা না করার আহবান জানান।
তিনি অরো বলেন, দূর্যোগময় সময় পর্যন্ত কোন এনজিও ঋণের কিস্তি নিতে পারবেন না। তিনি আরো বলেন, বাজারে নিত্যদ্রব্যের মূল্য সংকট দেখিয়ে কোন ব্যবসায়ী যেন ফায়দা লুটতে না পারে সে দিকেও সজাগ রয়েছে প্রশাসন। এর ব্যত্তয় ঘটলে মোবাইল কোর্টের  মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
এই প্রচারনার মাধ্যমে  সাধারণ মানুষ আরো সচেতন হবে বলে মনে করেন অভিজ্ঞ মহল।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT