1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মণিরামপুরের কৃষক-গৃহিনীর কন্যা রুপা শিক্ষক হতে চাই। কয়রার শাহানা ফেরদৌসী পেয়েছে গোল্ডেন প্লাস পেয়েছে  ভবিষ্যতে ডাক্তার হতে চায় । মণিরামপুরের ফারদিন শাহরিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই। কেশবপুরে খাদ্য সংকটে ঐতিহ্যবাহী বিরল প্রজাতির কালোমুখো হনুমান। খুলনা মহানগরীতে নারী গুলিবিদ্ধ। তালায় আলাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতি  শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠিত । বিলাইছড়িতে জিপিএ  ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি ; পাসের হার ৩২.৭৬ %। ডুমুরিয়ায় ব্র্যাকের আয়োজনে আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশন’স ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত। কেশবপুর এনপিএস-এর সভাপতি মুকুলের অসুস্থতার জন্য দোয়া প্রার্থনা। স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছাতে কেশবপুরে ট্রাস্ট হেলথ্ সেন্টারের উদ্বোধন।

মাধবপুরে একটি বিদ্যালয়ের শিক্ষকদের বিলম্বে গমন:পাঠ দান ব্যাহত

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪১৯ বার পঠিত

মাধবপুর প্রতিনিধি :হবিগঞ্জের মাধবপুর উপজেলার গুমুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৮টা ৪৫ মিনিটে বিদ্যালয়ে উপস্থিত থাকার কথা থাকলেও বিদ্যালয়ে গিয়ে তাদের পাওয়া যায়নি। উক্ত বিদ্যালয়ে ১০ জন শিক্ষক কর্মরত থাকলেও সকাল ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত বিদ্যালয়ে অপেক্ষা করলেও শিক্ষকদের দেখা পাওয়া যায়নি ও বিদ্যালয়ে সবগুলো কক্ষ তালাবদ্ধ অবস্থায় দেখা যায়।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলি চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সকাল সকালেই আমরা বিদ্যালয়ে পৌঁছাই কিন্তু আজকে বিলম্ব হয়ে গেল। কেউ ছুটিতে আছে কি না এমন প্রশ্নের উত্তরে জানান সহকারী হিরামনি ৬ দিনের ট্রেনিংয়ের জন্য ছুটিতে রয়েছেন।

এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা দ্বিজেন্দ্র চন্দ্র আচার্য্যরে সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এসএসসি পরীক্ষার ট্যাগ অফিসার হিসেবে গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে দায়িত্ব পালন করছেন, অফিসে এসে অনুপস্থিতির কারণ সম্পর্কে শিক্ষকের শোকজ এবং এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।

এলাকার মুরুব্বী ফিরোজ মিয়া বলেন, বিদ্যালয়ে শিক্ষকদের গড়িমসির কারণে পাঠদান ব্যাহত ও ছাত্রছাত্রীরা লেখাপড়ায় পিছিয়ে যাচ্ছে। বিকাল ৪:৩০মিনিটে বিদ্যালয় ছুটি হওয়ার কথা থাকলেও দেখা যায় অনেক শিক্ষক দুপুর ২টার মধ্যে চলে যান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT