1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
আধুনিক জিয়া হল নির্মাণের দাবিতে বৃহত্তর খুলনা উন্নয়ন কমিটির মানববন্ধন। যশোরের কেশবপুরে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত। কেশবপুরে সড়ক দুর্ভোগে সাগরদত্তকাটির ভুক্তভোগী মানুষ। ফারুয়া ইউনিয়নে হেডম্যান  রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে  এান বিতরণ। কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড। শ্যামনগরে গ্রাম পুলিশদের বর্জ্য ও স্যানিটেশন বিষয়ে সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। কেশবপুরে গড়ভাঙ্গা বাজারের অভ্যন্তরীণ সড়কে দুর্ভোগ বেড়েই চলেছে। ফারুয়া ইউনিয়নে চিকিৎসা ও মেডিক্যাল ক্যাম্প পরিচালনায় আশিকা। কেশবপুরে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ চাষ করার অপরাধে এক ব্যক্তির জরিমানা। কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ।

মাটিরাঙ্গায় নারীর ভাসমান মরদেহ উদ্ধার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ২২০ বার পঠিত

আবুল হাসেম,মাটিরাঙ্গা প্রতিনিধি:

 

খাগড়াছড়ির মাটিরাঙায় দুই পাহাড়ের গভীর খাদে সৃষ্ট লেকের পানি থেকে সবিতা ত্রিপুরা (২০) নামে এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।

 

বুধবার (৪ আগষ্ট) ভোরের দিকে মাটিরাঙ্গার গোমতি ইউনিয়নের দুর্গম বেহাদন্ত কারবারী পাড়া থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

 

সবিতা ত্রিপুরা মাটিরাঙ্গার গোমতি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বেহাদন্ত কারবারীপাড়ার বাসিন্দা কবিসা ত্রিপুরা স্ত্রী। সে উর্মি নামে দেড় বছরের এক কন্যা সন্তানের জননী।

 

স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার (৩ আগষ্ট) দুপুরের দিকে বাড়ির অদুরে সমাজয় ত্রিপুরার বাড়ি নীচে দুই পাহাড়ের গভীর খাদে সৃষ্ট লেকে পানি আনতে যায়। দিন পেরিয়ে সন্ধ্যা হলেও সে বাড়ি ফিরে না আসলে খোঁজাখুজির এক পর্যায়ে সমাজয় ত্রিপুরা বাড়ির পাশে দুই পাহাড়ের নীচে সৃষ্ট লেকে তার ভাসমান মরদেহ দেখতে পায়।

 

পরে বিষয়টি স্থানীয় ইউপি মেম্বার মিলহন ত্রিপুরা মাটিরাঙ্গা থানা পুলিশকে খবর দিলে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলীর নেতৃত্বে মাটিরাঙ্গা থানা পুলিশের একটি টীম সমাজয় ত্রিপুরা বাড়ির পাশে প্রায় ৪০০ ফুট খাদে সৃষ্ট লেক থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

 

বিষয়টি নিশ্চিত করে মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী বলেন,স্থানীয়দের কাছ থেকে খবর পুলিশ মরদেহ উদ্ধার করে। তার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে জানিয়ে তিনি বলেন, প্রাথমকি ভাবে ধারনা করা হচ্ছে এটি একটি হত্যাকান্ড। পুলিশ হত্যাকান্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে। এছাড়াও মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

 

 

আবুল হাসেম

মাটিরাঙ্গা প্রতিনিধি:

০১৮১২৯৯৮২০৮

তাং৪/৮/২০২১ খ্রী:

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT