1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
জেলা পরিষদ সদস্য দায়িত্ব পেলে বিলাইছড়ি উপজেলা হবে উন্নয়নের রোল মডেল । হুমকির মুখে নওয়াপাড়া নদী বন্দর। খুলনা মহানগর যুবলীগ নেতা শওকত হোসেনকে রাজধানী থেকে গ্রেপ্তার। জেলা পরিষদ সদস্য পদে আলোচনায় জয়সিন্ধু : একবার সুযোগ দিলে আনবে উন্নয়নে গতি। খুলনার ডাকবাংলা মোড়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত -১। নিখোঁজ ব্যবসায়ী সূজনকে রহস্যজনকভাবে উদ্ধার ঢাকার কড়াইল বস্তিতে হবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন। বিলাইছড়িতে  ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করেন। খুলনার দিঘলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা আহত -৩। খুলনা নগরীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা আদায়।

মাগুরায় ৩০হাজার করোনা প্রতিরোধের গণটীকা প্রদান,

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ১৮৯ বার পঠিত

মাগুরার ৪টি উপজেলার ৩৬ টি ইউনিয়নের ১০৮ টি ও ১টি পৌরসভার ৯টি বুথসহ মোট ১১৭টি বুথে ৭আগষ্ট শনিবার ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে ৩০ হাজারেরো বেশি করোনা প্রতিরোধের গণটীকা প্রদান করা হয়েছে ।
এই কর্মসূচিতে বয়স্ক ব্যক্তি, নারী ও শারিরীক প্রতিবন্ধীরা অন্তর্ভুক্ত হয়েছেন। প্রতিটি ইউনিয়নে ৬০০ জনকে করোনা টীকার প্রথম ডোজ প্রদান করা হয়েছে। তবে বিভিন্ন কারণে টীকা নাপেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।

করোনার গণটীকাদান কর্মসূচী উপলক্ষ্যে মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত টীকাদান কর্মসূচি পরিদর্শন করেন মাগুরার জেলা প্রশাসক ড.আশরাফুল আলম, সিভিল সার্জন ডাঃ শহীদুল্লাহ দেওয়ান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাগুরার উপ-পরিচালক মোজাম্মেল হক, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার লিউজা উল জান্নাহ, সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুণ্ডু, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রঈসউজ্জামান, দ্বারিয়াপুর ইউনিয়নের জাকির হোসেন কানন, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুলসহ আরো অনেকে। পরিদর্শন শেষে তারা সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।
দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান ও শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন কাননের সার্বিক তত্ত্বাবধানে দ্বারিয়াপুর ইউনিয়নে আয়োজিত এ এ টীকা দান কর্মসূচি সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলে। সকাল থেকেই দলে দলে বয়োবৃদ্ধ নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে টীকা নিতে হাজির হয় এবং টীকা গ্রহণ করেন।
তবে টীকা না পেয়ে বয়োবৃদ্ধো ও নারীরাসহ অনেকেই আমাদের প্রতিনিধির নিকট ক্ষোভ প্রকাশ করেছেন।
মাগুরার সিভিল সার্জন ডাঃ শহীদুল্লাহ্ দেওয়ান জানান-মাগুরা জেলার ৩৬টি ইউনিয়নে ১০৮টি বুথ ও ১টি মাত্র পৌরসভার ৯টি বুথসহ ১১৭টি বুথের প্রত্যেকটি বুথেই টার্গেটের চেয়ে বেশি টীকা প্রদান করা হয়েছে। তিনি আরো জানান- জেলাতে আমাদের টার্গেট ছিলো ২৩ হাজার ৬শত টীকা প্রদান করা,কিন্তু সেখানে টীকা প্রদান করা হয়েছে ৩০ হাজারের উপরে।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT