1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে সরকারিভাবে ধান ক্রয়ের শুভ উদ্বোধন করলেন ইউএনও। জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ৯ ম শ্রেণির মেধাবী ছাত্রী কেশবপুরের ‘মাঈশা’র অকাল মৃত্যু, শোকাহত কেশবপুরবাসী। রাঙামাটির বিলাইছড়ি- রাজস্থলী সড়কে জীপ উল্টে বৃদ্ধের মৃত্যু । কয়রায় দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত । কেশবপুরে ‘ফারিয়া’র উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত। কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্যকে সংবর্ধনা প্রদান। শ্যামনগরে দলিত নারী, কিশোরী ও প্রতিবন্ধীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান। পশ্চিম সুন্দরবনে বাঘের আক্রমনে এক মৌয়াল গুরুতর আহত। কয়রায় ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন। নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ জেলা পর্যায়ে কেশবপুর উপজেলার গৌরবোজ্জ্বল সাফল্য।

মাগুরায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৩০৫ বার পঠিত

মাগুরায় বেরইল পলিতা গ্রামে ইমেইল একাউন্ট হ্যাক করে গেম খেলায় সজিব নামে এক কিশোরের ছুরিকাঘাতে গোলাম রসূল (১৫) নামে তারই এক বন্ধু খুন হয়েছে। নিহত গোলাম রসূল আলহাজ্ব কাজী আবদুল ওয়াহেদ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থি।

এলাকাবাসি জানায়, সদর উপজেলার বেরইল পলিতা গ্রামের উত্তর পাড়ার রওনক কাজীর ছেলে গোলাম রসূল তারই বন্ধু একই গ্রামের দক্ষিণ পাড়ার শহিদুল ইসলামের ছেলে সজিবের ইমেইল একাউন্ট ব্যবহার করে নিজের মোবাইলে গেম খেলতো। বিষয়টি জানতে পেরে মঙ্গলবার রাত ৮টার দিকে উভয়ের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে সজিব কাছে থাকা ছুরি দিয়ে গোলাম রসূলের বুকে আঘাত করলে গোলাম রসূল গুরুতর জখম হয়। ঘটনার পর পরিবারের লোকজন তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

স্থানীয় শত্রুজিতপুর পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা গোতম কুমার ঠাকুর বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT