1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম:
পাটপণ্যের ব্যবহার বাড়াতে কাজ করছে সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী। ভারত থেকে বাড়তি ৫০ হাজার টন ডিজেল জ্বালানি আমদানির আগ্রহ বাংলাদেশের। বাংলাদেশের কাছে পাত্তা পেল না পাকিস্তান। সাতক্ষীরায় পাঁচটি মন্দিরে দুঃসাহসিক চুরি সংগঠিত। মুক্তাগাছায় সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশনের মতবিনিময়। কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার। চুয়াডাঙ্গার রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৬ জন। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক হলেন বাছির জামাল। কয়রায় জাতীয় দূর্যোগ প্রস্ততি দিবস পালন  উপলক্ষে মাঠ মহড়া ও আলোচনা সভা । কয়রায় গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা  দিবস পালন উপলক্ষে প্রস্তুুতি সভা।

মনোহরগঞ্জে ইউপি নির্বাচনে চেয়ারম্যান- মেম্বার প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ৪৫৪ বার পঠিত

রবিউল হোসাইন সবুজ, স্টাফ রিপোর্টার:

ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুমিল্লার মনোহরগঞ্জে ১১ টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীসহ ১২৯ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন উপজেলার ১১ ইউনিয়নে চেয়ারম্যান পদে একক প্রার্থী হওয়ায় ১১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়াও সাধারণ মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে আরো ১১৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গত ৩ জানুয়ারি ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিলো। যাচাই-বাছাইয়ের শেষ দিন ছিলো ৬ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৩ জানুয়ারি মনোহরগঞ্জ উপজেলার ১১ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিপরীতে আর কোনো প্রতিদ্বন্দ্বি না থাকায় ১১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। অপরদিকে সাধারণ মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে একক প্রার্থী হওয়ায় আরো ১১৮ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তার মধ্যে সাধারণ মেম্বার পদে ৮৮ জন এবং সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৩০ জন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নাজির হোসেন মিয়া জানান, চেয়ারম্যান পদে একক প্রার্থী হওয়ায় বাইশগাঁও ইউনিয়নে আলমগীর হোসেন, সরসপুর ইউনিয়নে আব্দুল মান্নান, হাসনাবাদ ইউনিয়নে কামাল হোসেন, ঝলম উত্তর ইউনিয়নে আব্দুল মজিদ খাঁন রাজু, ঝলম দক্ষিণ ইউনিয়নে আশিকুর রহমান হিরণ, মৈশাতুয়া ইউনিয়নে মফিজুর রহমান, লক্ষণপুর ইউনিয়নে মহিন উদ্দিন চৌধুরী, খিলা ইউনিয়নে আল আমিন ভূঁইয়া, উত্তর হাওলা ইউনিয়নে আব্দুল হান্নান হিরণ, নাথেরপেটুয়া ইউনিয়নে আব্দুল মান্নান চৌধুরী এবং বিপুলাসার ইউনিয়নে ইকবাল মাহমুদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়াও সাধারণ মেম্বার পদে আরো ৮৮ জন এবং সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৩০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিপুলাসার ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সাধারণ মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে এবং মৈশাতুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড ও ঝলম উত্তর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে সাধারণ মেম্বার পদে একাধিক প্রার্থী থাকায় এই ওয়ার্ডগুলোতে আগামী ৩১ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT