1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত। রংপুরে মিথ্যা, ভিত্তিহীন তথ্য প্রচারের  প্রতিবাদে সংবাদ সম্মেলন । সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন। কালীগঞ্জে এক নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা। মণিরামপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের একাধিক ছাত্রীর যৌন হয়রানীর অভিযোগ। সুন্দরবনে ঘুমন্ত দুই জেলেকে কুপিয়ে জখম, উদ্ধার করে হাসপাতালে ভর্তি। হবিগঞ্জের বানিয়াচংয়ে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১ আহত ৩। মানুষের ভালোবাসায় সিক্ত ইমদাদুল হক ইমদাদ। গাজীপুরে কৃষি জমি, জলাশয় ও পুকুর ভরাটের হিড়িক। কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার।

ভাণ্ডারিয়ায় জাতীয় শোক দিবস পালিত ও অসহায় মানুষের মধ্যে চাল বিতরণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ১৯১ বার পঠিত

এম এফ এইচ রাজু পিরোজপুর প্রতিনিধিঃ

 

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় রোববার (১৫ আগষ্ট) যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

 

সকালে উপজেলা প্রাশাসন, আওয়ামীলীগ, জাতীয় পার্টি জেপি, মুক্তিযোদ্ধা, প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

 

পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি শোক র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া উপজেলা আ.লীগ কার্যালয়ে আলোচনা সভা দোয়া ও মোনজাতের আয়োজন করা হয়।

 

উপজেলা আ.লীগ সভাপতি ফায়জুর খসরুর সভাপতিত্বে এতে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম, উপজেলা যুবলীগ সভাপতি তালুকদার এনামুল কবির টিপু, সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার, উপজেলা ছাত্রলীগের আহবায়ক রেদওয়ান সিকদার রিচান, যুগ্ম আহাবায়ক আল আমিন সরদার প্রমূখ।

 

এদিকে মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশন কতৃক এ দিবস উপলক্ষে দুই সহস্রাধিক অসহায় মানুষের মধ্যে বিনামূল্যে চাল বিতরণ করেন এ সময় ফাউন্ডেশনের পক্ষে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার উপস্থিত ছিলেন। এ ছাড়া উপজেলা পরিষদ অডিটরিয়ামে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মিলাদ অনষ্ঠিত হয়।

 

উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রতিযোগীদের মধ্যে সনদ পত্র বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার সিমা রানী ধরসহ অন্যান্য অফিসার বৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT