1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু, আহত দুই যুবক। কেশবপুরে আধুনিক কোরাল বা ভেটকি মাছের পরিচর্যা ও চাষ পদ্ধতি অনুশীলন বিষয়ে কর্মশালা। কেশবপুরে উন্নয়ন ফোরামের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে দোয়া ও উপহার বিতরণ। সুন্দরবনের হরিণ লোকালয়ে উদ্ধারের পর বনেই অবমুক্ত। হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় বিএনপির সভাপতি এমএ সালাম ফকির। কয়রায় ঘূর্ণিঝড় ও দূর্যোগ প্রস্তুতি বিষয়ক মহড়া । কয়রায় নৌ-বাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান। কেশবপুরে বর্ষবরণ ও বাংলা নববর্ষ-১৪৩৩ উৎযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান। নগরীতে সড়ক দুর্ঘটনায় নিহত -২। শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত।

বগুড়ার শাজাহানপুরে ব্যাংক থেকে ৬ লাখ টাকা ছিনতাই

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ১৭০ বার পঠিত

বগুড়ার শাজাহানপুরে ব্যাংক থেকে ৬ লাখ টাকা ছিনতাই

বগুড়া প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুরে ক্ষুদ্র ফুলকোট রাজারামপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির প্রায় ৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ। এ ঘটনায় রবিবার রাতে শাজাহানপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

সমিতির সাধারণ সম্পাদক আলহাজ মোজাম্মেল হক দেওয়ান জানান, উপজেলার আমরুল ইউনিয়নে ক্ষুদ্রফুলকোট রাজারামপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি বাঁধ ও খাল পুনঃখনন প্রকল্পের অধীনে ৭৬ লাখ টাকা বরাদ্দে কাজ করেছে। প্রকল্পের কাজ শেষ হলেও এখন পর্যন্ত বরাদ্দের সব টাকা পাওয়া যায়নি।

রবিবার বিকেলে ব্যাংক থেকে টাকা তুলে পাওনা পরিশোধের জন্য পাওনাদারদেরকে ডাকা হয়। সমিতির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান সরকার বাদলসহ সমিতির নেতারা অগ্রণী ব্যাংক বি-ব্লক শাখায় এসে প্রকল্পের ৫ লাখ ৯৫ হাজার টাকা উত্তোলন করে ব্যাংক থেকে বের হন। এ সময় পাওনাদার আবুল কালাম ও তার দুই ছেলে ফাহিম, মেশরাত, ফাহিমের সহযোগী মল্লিক, রিফাত সহ বেশ কয়েকজন এসে তার হাতে থাকা টাকার ব্যাগ ও ব্যাগে থাকা প্রকল্পের কাজের হিসাবপত্র এবং স্বাক্ষর করা ব্যাংকের ৩টি ব্লাংক চেকসহ ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।

ছিনতাইকারীরা ছাত্রলীগ করে। মেশরাত উপজেলা ছাত্রলীগের সহসভাপতি। ছাত্রলীগ নেতা উপজেলা ছাত্রলীগ সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জুর হুকুমে তারা এই ছিনতাই করেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

সমিতির সভাপতি সরকার বাদল জানান, পাওনাদার আবুল কালাম মাস্টার ৯৭ হাজার টাকা পাবেন। টাকা দেওয়ার জন্য পাওনাদারদেরকে ডাকা হয়েছে। এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোন বন্ধ পাওয়া গেছে।

শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, পাওনা টাকা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। তবে এভাবে টাকা কেড়ে নেওয়া ঠিক হয়নি। টাকা ও কাগজপত্র উদ্ধারের পাশাপাশি অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT