1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ। মণিরামপুরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে মাছের পোনা বিতরণ। বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় শীর্ষক  সভা অনুষ্ঠিত। প্রতিভা মডেল একাডেমীতে ফল উৎসব ও মা সমাবেশ অনুষ্ঠিত। শহীদ জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। যশোরে মুক্তেশ্বরী বাঁচাও আন্দোলনে পদযাত্রা ও সমাবেশ। শ্যামনগরে উপকূলীয় জনগোষ্ঠীর সহনশীলতা ও মর্যাদা বৃদ্ধি প্রকল্প অবহিতকরণ সভা। কেশবপুরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী মোজাহিদ গ্রেফতার । কালো দিবস ও হচ্ছে সাংবাদিক ও সংবাদপত্র বাংলাদেশের গণমাধ্যমের ইতিহাসে ১৬ জুন একটি বেদনাবিধুর দিন। চতুর্থ শ্রেনী ছাত্রী কে মুখ বেধে ধর্ষণ অভিযোগ, বৃদ্ধ আটক।

বগুড়ার কাহালু পৌর ছাত্রদলনেতা রিমনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ১৯৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার:
করোনায় আক্রান্ত বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন সহ তার পরিবারের সদস্যদের সুস্থতা কামনা করে মঙ্গলবার বাদ আসর বগুড়ার কাহালু চারমাথা জামে মসজিদে পৌর ছাত্রদলনেতা রিমন রাহাত এর আয়োজনে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও মুরইল ইউ পির সাবেক চেয়ারম্যান আ খ ম তোফাজ্জল হোসেন আজাদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাহালু পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবুল কালাম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব ফাহিম আহম্মেদ সুমন, পৌর স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু জর আল গোফারী, যুগ্ম আহবায়ক নাজমুস শাহাদত নয়ন, ছাত্রদলনেতা রাকিব ইমতিয়াজ শাওন, মোস্তফা আমীর রেজওয়ান স্বাধীন, পৌর ছাত্রদলনেতা রিমন রাহাত সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং উপস্থিত মুসল্লীবৃন্দ। মোনাজাত পরিচালনা করেন কাহালু চারমাথা জামে মসজিদের ইমাম হাফেজ নজরুল ইসলাম।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT