1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
ভেড়ামারার রায়টা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এসি ল্যান্ডের হস্তক্ষেপে খোলা হল তালা।। কেশবপুরে ভোর হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয় মানুষের হাট। খুলনা সহ কয়েক জেলায় ঝড়ের আশঙ্কা। কেশবপুর সাহাপাড়া এলাকায় মেয়ের হাতে মা খুন, আটক-১। শ্যামনগর থানা পরিদর্শনে জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল। কয়রায় জলবায়ু পরিবর্তন ও সামাজিক সুরক্ষার উপর এ্যাডভােকেসি ক্যাম্পেইন। কয়রায় মিথ্যা অভিযোগে হয়রানী করার প্রতিবাদে সংবাদ সম্মলন। কেশবপুরে ২৩ বছরেও যুবদলের কমিটি নেইঃ তৃণমূলে হতাশা। বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। গহনা ছিনতাইকালে দুর্বৃত্তের ইটের আঘাতে নারী নিহত।

পুকুর থেকে স্বপরিবারের (৩টি) ক্ষতবিক্ষত লাশ উদ্ধার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ২০৯ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ

খুলনার কয়রার ২নং বাগালী ইউনিয়ন পরিষদের পাশে বামিয়া গ্রামের নিজ বাড়ির পুকুর থেকে একই পরিবারের বাবা, মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে কয়রা থানা পুলিশ ।

মঙ্গলবার ( ২৬ অক্টোবর) সকালে লাশ ভাসতে দেখে এলাকাবাসি পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলেে এসে লাশ উদ্ধার করে।

নিহতরা হলেন, বামিয়া গ্রামের মৃত আব্দুল মাজেদ গাজীর পুত্র হাবিবুর রহমান গাজী (৩৩), তার স্ত্রী বিউটি খাতুন (২৬) ও একমাত্র কন্যা হাবিবা খাতুন টুনি (১২)। স্থানীয়রা জানান, হাবিবুর পেশায় দিনমজুর, মা বিউটি আক্তার গৃহিণী, মেয়ে হাবিবা স্থানীয় ঘুগরাকাটি ফাজিল মাদ্রাসার ৭ম শ্রেণীর ছাত্রী। গ্রামের লোকজন মেয়েটিকে গতকাল বিকেলে বাড়ির সামনে রাস্তায় বের হতে দেখেছিল। আজ সকাল ৭টার দিকে প্রতিবেশী মহিলা ঐ পুকুরে খাবার পানি সংগ্রহকালে লাশ দেখতে পায়। পরে স্থানীয়দের জানালে তারা পুলিশকে খবর দেয়। গভীর রাতে এ ঘটনা ঘটতে পারে বলে তারা জানান।

কয়রা থানার ওসি (তদন্ত) মোঃ শাহাদাৎ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে আছি। তিনজনের মাথা ও মুখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মহিলার গলায় ফাঁস দেয়ার চিহ্ন রয়েছে। কি কারণে এ ঘটনা ঘটেছে এখনো জানা যায়নি। তবে সুরতহাল তদন্ত শেষে লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

খুলনার সহকারী পুলিশ সুপার (দক্ষিণ) ডি সার্কেল সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার সহ আলামত সংগ্রহ করে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে একই পরিবারের ৩ জনকে পরিকল্পিতভাবে হত্যার পর মরদেহ গোপন করার চেষ্টা করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারপূর্বক ঘটনার মূল রহস্য উদঘাটন করা হবে।

 

এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ প্রতিবেশী ৪ জনকে থানায় নিয়ে গেছে জানা গেছে।

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT