1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি। বাঘ সংরক্ষণে সকলকে ভূমিকা রাখার আহব্বানে শ্যামনগরে বিশ্ব বাঘ দিবস পালিত। কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার। কেশবপুরে এমপির উন্নয়ন ও অনুদানের চেক বিতরণ। বিলাইছড়িতে বানবাসীদের পাশে এগিয়ে এল বৌদ্ধ ভিক্ষরা—ও। কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা। শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা। বিলাইছড়িতে পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত । মকালীগঞ্জে বিধবা ও প্রতিবন্ধী পরিবারের সম্পত্তি জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন। বিলাইছড়িতে নজরুল জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত ।

পাকিস্তানের হাতে আটক পাইলটকে ভারত অবিলম্বে ফেরত চেয়েছে

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৯
  • ২৯৫ বার পঠিত

নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে ভারত-পাকিস্তানের মধ্যে চালানো পাল্টাপাল্টি হামলার সময় পাকিস্তানের হাতে আটক পাইলটকে অবিলম্বে ফেরত চেয়েছে ভারত।

আটক উইং কমান্ডার অভিনন্দনের যেন কোনও ক্ষতি করা না হয় সে ব্যাপারেও পাকিস্তানকে সতর্ক করা হয়েছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

ভারত বলছে, আটক পাইলটকে ‘আপত্তিকর অবস্থায়’ উপস্থাপন করা হয়েছে; এটি আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন।

ভারতে পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার সাইয়েদ হায়দার শাহকে তলবের পর এ সংক্রান্ত একটি বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে ভারত বলেছে, পাকিস্তানকে সতর্ক করা হচ্ছে। এটিই ভালো হবে যে- আটক পাইলটকে কোনও ক্ষতি না করে অক্ষত অবস্থায় তাকে ফেরত দিতে হবে।

এদিকে বুধবার দুপুরে পাকিস্তানের পক্ষ থেকে দুইটি ভারতীয় বিমান ভূপাতিত করা ও দুইজন পাইলটকে আটকের কথা বলা হলেও সন্ধ্যায় পাকিস্তান জানিয়েছ তারা একজন পাইলটকে আটক করেছে।

মাত্র কয়েক ঘণ্টার মধ্যে পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুরের দুই ধরনের বক্তব্য এলেও এ নিয়ে কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT