1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জ বিএনপির চার দশকের অবিচল রাজনৈতিক আস্থার নাম ‘খায়রুল আহসান মিন্টু’। বড় আঁচড়ায় মানুষের দ্বারে দ্বারে গণসংযোগ মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ। তালায় যুবদল নেতা শেখ ফারুক হোসেন রানার ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল। তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত। বিলাইছড়িতে নবাগত ইউএনওর সঙ্গে কার্বারী সমিতির সৌজন্য সাক্ষাৎ। রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল ২৫ লক্ষ টাকার প্রাইভেট কার গাড়ি। কেশবপুরের মাঠে আগাম শীতের শাক- সবজির চাষে ব্যস্ত সময় পার কৃষক। তারাগঞ্জ থানার ওসির বিরুদ্ধে সাংবাদিকদের হেনস্তা ও তথ্য গোপনের অভিযোগ। বিলাইছড়িতে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ। সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি।

পরীমণি ও রাজের বিরুদ্ধে মামলা হবে : র‌্যাব

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৩৭০ বার পঠিত

চিত্রনায়িকা পরীমণি ও চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজের বিরুদ্ধে মামলা হচ্ছে বলে জানিয়েছে র‌্যাব। দু’জনের বিরুদ্ধে একাধিক মামলা হতে পারে বলে জানা গেছে।

বৃহস্পতিবার সকালে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার বিকেলে সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে পরীমণির বাসায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এরপর প্রযোজক ও অভিনেতা নজরুল ইসলাম রাজের বাসা থেকে বিপুল পরিমাণ মাদক ও সিসার সরঞ্জাম জব্দ করা হয়।

তিনি আরো বলেন, পরীমণি ও রাজকে আটক করা হয়েছে। র‌্যাব তাদের বিরুদ্ধে বাদী হয়ে মামলা করলে সেই মামলায় দু’জনকে গ্রেফতার দেখানো হবে। তবে তাদের কী মামলা হবে- এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

বনানীর বাড়ি থেকে বুধবার রাতে পরীমণিকে তুলে নেয়ার পর একই এলাকার আরেক বাড়ি থেকে চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজকে আটক করে র‌্যাব। দু’জনকে নিয়ে যাওয়া হয় উত্তরার র‌্যাব সদর দফতরে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT