1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জ বিএনপির চার দশকের অবিচল রাজনৈতিক আস্থার নাম ‘খায়রুল আহসান মিন্টু’। বড় আঁচড়ায় মানুষের দ্বারে দ্বারে গণসংযোগ মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ। তালায় যুবদল নেতা শেখ ফারুক হোসেন রানার ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল। তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত। বিলাইছড়িতে নবাগত ইউএনওর সঙ্গে কার্বারী সমিতির সৌজন্য সাক্ষাৎ। রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল ২৫ লক্ষ টাকার প্রাইভেট কার গাড়ি। কেশবপুরের মাঠে আগাম শীতের শাক- সবজির চাষে ব্যস্ত সময় পার কৃষক। তারাগঞ্জ থানার ওসির বিরুদ্ধে সাংবাদিকদের হেনস্তা ও তথ্য গোপনের অভিযোগ। বিলাইছড়িতে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ। সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি।

নিয়ামতপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা ।। 

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ২০৫ বার পঠিত

মোঃ নাহিদ হাসান ,নিয়ামতপুর(নওগাঁ)।

প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১১ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জয়া মারীয়া পেরেরা,উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন মন্ডল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাদিরা বেগম,থানার অফিসার ইনচার্জ(ওসি) হুমায়ন কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. তোফাজ্জল হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দিন,উপজেলা সমাজসেবা অফিসার আরিফুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন,সাধারণ সম্পাদক জনি আহমেদ প্রমুখ।সভায় খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি বলেন,লকডাউন শিথিল করা হয়েছে বলে আমরা যদি আগের মতো চলাচল শুরু করি। তাহলে আগামীতে করোনার সংক্রমনের হার বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। আগামীতে যেন উপজেলায় করোনা সংক্রমনের হার বৃদ্ধি না পায়, সেজন্য সবাইকে গুরুত্ব সহকারে দায়িত্ব পালন করতে হবে। মন্ত্রী আরো বলেন,আগামী ডিসেম্বরের মধ্যে ৮০ ভাগ মানুষ টিকার আওতায় আসবে। শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে এই টিকা প্রদান করা হবে। যাতে আগামী জানুয়ারীর মধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া যায়। সরকার সে লক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT