1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে বানবাসীদের পাশে এগিয়ে এল বৌদ্ধ ভিক্ষরা—ও। কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা। শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা। বিলাইছড়িতে পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত । মকালীগঞ্জে বিধবা ও প্রতিবন্ধী পরিবারের সম্পত্তি জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন। বিলাইছড়িতে নজরুল জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত । কেশবপুরে গাঁজা সেবনকালে আটক ২, ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড। কেশবপুর হরিহর নদীতে জমে থাকা কচুরিপানা ও শ্যাওলা সেচ্ছাশ্রমে পরিষ্কার। স্বাস্থ্য মন্ত্রী কর্তৃক তালা হসপিটাল আকস্মিক পরিদর্শন । কেশবপুর এসএসসি-৮৬ বন্ধু কল্যাণ ফোরামের নতুন কমিটি গঠন।

নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক রবি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত 

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৩১৬ বার পঠিত
আব্দুর রহিম  শিবগঞ্জ(বগুড়া)প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জ মোকামতলায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন নিরাপদ সড়ক চাই(নিসচা)শিবগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক রবিউল ইসলাম রবি।
গতকাল সোমবার সকাল ১১ টার দিকে তিনি সড়ক  দুর্ঘটনার শিকার হন।
মোকামতলার সোনাতলা রোডে সাংবাদিক রবির মোটরসাইকেলকে অটো ভ্যান ধাক্কা দেয়। এতে সাংবাদিক রবি গুরুতর আহত হন। স্থানীয় একটি ক্লিনিকে তার প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং তার হাতে ১৪ টি সেলাই দেওয়া হয়।এখন তিনি তার নিজ বাড়িতে অবস্থান করছেন। চিকিৎসকরা জানিয়েছেন,কিছুদিন পর তার হাত অপারেশন করা লাগবে।
এদিকে সাংবাদিক রবির দ্রুত সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন নিরাপদ সড়ক চাই(নিসচা) শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক রশিদুর রহমান রানা,সাধারণ সম্পাদক আব্দুল হান্নান,ইউপি সদস্য আল ইমরান খন্দকার,সাংবাদিক সাইফুল ইসলাম,ইমরানুল হক,আঃ বাকী, আব্দুর রহিম, গোলাম  মোস্তফা,বায়োজীদ বোস্তামী, বাদল রহমান নিরব,সুমন,সোহেল রানা, শরিফুল ইসলাম, আব্দুর রহমান, ইমরান, শেখর, জাহিদুর রহমান জাহিদ, মিজানুর রহমান প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT