1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম:
কয়রায় সরকারী কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় । কেশবপুরে মানবিক ডাক্তার কামরুজ্জামান’র অকাল প্রয়াণে নাগরিক শোকসভা। বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান। ভেড়ামারার রায়টা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এসি ল্যান্ডের হস্তক্ষেপে খোলা হল তালা।। কেশবপুরে ভোর হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয় মানুষের হাট। খুলনা সহ কয়েক জেলায় ঝড়ের আশঙ্কা। কেশবপুর সাহাপাড়া এলাকায় মেয়ের হাতে মা খুন, আটক-১। শ্যামনগর থানা পরিদর্শনে জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল। কয়রায় জলবায়ু পরিবর্তন ও সামাজিক সুরক্ষার উপর এ্যাডভােকেসি ক্যাম্পেইন। কয়রায় মিথ্যা অভিযোগে হয়রানী করার প্রতিবাদে সংবাদ সম্মলন।

নরসিংদীর আমিরগঞ্জ ইউপি চেয়ারম্যান সড়ক দুর্ঘটনায় নিহত.

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ২০২ বার পঠিত

নরসিংদীর আমিরগঞ্জ ইউপি চেয়ারম্যান সড়ক দুর্ঘটনায় নিহত.

সাদ্দাম উদ্দীন রাজ,, নরসিংদী জেলা।

নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো: নাসির উদ্দীন খান (৫২) এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট এলাকায় দুর্ঘটনায় আহত হওয়ার পর দুপুর সাড়ে ১২টার দিকে জহিরুল হক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যূ হয়। দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই মোটরসাইকেলে থাকা রাজীব সাহা (২৮) নামের তাঁর এক সহকারী।

ইউপি চেয়ারম্যান মো: নাসির উদ্দীন খান আমিরগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্বরত ছিলেন। পাশাপাশি তিনি ঠিকাদার ব্যবসার সাথে জড়িত ছিলেন। নরসিংদী শহরের বিলাসদী এলাকায় পুলিশ সুপারের কার্যালয়ের পিছনে স্ত্রী ও দুই সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন তিনি।

পরিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকালে চেয়ারম্যান মো: নাসির উদ্দিন খান মোটরসাইকেলে যোগে সহকারী রাজীব সাহাকে নিয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় তাঁর ঠিকাদারি প্রতিষ্ঠানের নির্মাণ কাজ চলা একটি সাইট পরিদর্শনে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। বেলা সাড়ে ১১টার দিকে পাকুন্দিয়ার পুলেরঘাট এলাকায় দুর্ঘটনার শিকার হন তাঁরা। ওই সড়কটিতে যান চলাচল কম থাকায় কিভাবে দূর্ঘটনা ঘটলো তা সঠিকভাবে কেউ বলতে পারেনি। ধারণা করা হচ্ছে অজ্ঞাত কোন যানবাহন তাদের বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়।

দূর্ঘটনার শিকার হয়ে চেয়ারম্যান মো: নাসির উদ্দিন খান ও তার সহযোগী মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে দুজনই গুরুতর আহত হন। আহত অবস্থায় সড়কে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার জহিরুল হক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে নাসির উদ্দীন খানের মৃত্যু হয়। রাজীব গুরুতর আহত অবস্থায় সেখানে চিকিৎসাধীন রয়েছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সারোয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দূর্ঘটনার পর এলাকাবাসী চেয়ারম্যান নাসির উদ্দিন তার সহযোগীকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যূ হয়। তবে কিভাবে তারা দূর্ঘটনার শিকার হয়েছে তা এখনও পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT