1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

ধামইরহাটে পল্লি পশু চিকিৎসকে হত্যার চেষ্টা, মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে দূর্বত্তরা। 

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ২০১ বার পঠিত

সন্তোষ কুমার সাহা, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাট উপজেলা প্রাণিসম্পদ অফিসের লাইফস্ট্রোক সার্ভিস প্রোভাইডারকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। মারাত্মক আবস্থায় মিজানুর রহমান (৪০) প্রোভাইডার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। দুর্বৃত্তরা তার ব্যবহৃত মোটর সাইকেলটি আগুনে পুড়িয়ে দিয়েছে। এব্যাপারে পরিবারের পক্ষ থেকে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে,গত বরিবার রাতে উপজেলার শিবপুর মোড়ে জনৈক ব্যক্তির সাথে দেখা করতে যায়। দেখা করে বাড়ীতে ফেরার পথে আনুমানিক রাত্রি ৯ টার সময় বেনিদুয়ার মিশনের পার্শে মুক্তিযোদ্ধা গয়া এর বাড়ীর উত্তর পাশে পাকা রাস্তা সংলগ্ন আম বাগানের নিকট ৬ জন ব্যক্তি মুখে মুখোশ পরিহিত দুর্বৃত্তরা তার মোটর সাইকেলের গতি রোধ করে পিছন থেকে মাথায় লোহার রড দিয়ে সজোরে আঘাত করে। এতে সে মাটিতে লুটিয়ে পড়ে এরপর তার হাত,পা,চোখ বেঁধে ফেলে। এবং মুখে কাপড় গুজিয়ে দিয়ে বাগানের পূর্ব পার্শে নির্জন স্থানে নিয়ে যায় হত্যার উদ্দেশ্যে। সেখানে নিয়ে গিয়ে দূবৃত্তরা মিজানুর রহমানের উপর বর্বরোচিত হামলা চালায়। এক সময় তার ব্যবহৃত মোটর সাইকেলটিতে আগুন জ্বালিয়ে দেয়। রাতের আন্ধকারে রাস্তার পাশে আগুন দেখে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসে। সেখানে এসে এলাকাবাসী দেখেন একটি মোটরসাইকেল পুড়ছে। মানুষের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা সেখান থেকে পালিয়ে যায়। পরে গ্রামবাসী মিজানুরকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার পুর্বক ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। মিজানুরের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। হাসপাতালের বেডে মৃত্যু যন্ত্রনায় মিজানুর রহমান ছটপট করছেন। তিনি ধামইরহাট পৌরসভার হাটনগর গ্রামের আজিজার রহমানের ছেলে। উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে লাইফস্ট্রোক এন্ড ডেইরী ডেভলোপমেন্ট প্রজেক্ট (এলডিডিপি) প্রকল্পের লাইফস্ট্রোক সার্ভিস প্রোভাইডার (এলএসপি) পদে কর্মরত রয়েছেন। এ ঘটনায় মিজানুর রহমানের স্ত্রী সালমা খাতুন জমিজমা সংক্রান্ত পুর্ব শত্রুতার জের ধরে এঘটনার সুত্রপাত বলে ৬ জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন। মামলার সার্থে ওই ৬ জনের নাম প্রকাশ করা হয়নি।

 

এ ঘটনায় ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল মমিন জানান, মিজানুর রহমানের স্ত্রী সালমা খাতুন থানায় এসে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে দোষিদের বিরুদ্ধ আইনের সঠিক ব্যবস্থা প্রয়োগ করা হবে।

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT