1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ। আজ ১২অক্টোবর থেকে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ বিষয়ক কার্যক্রম শুরু। কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। কেশবপুরে মাছের খাবার হিসেবে মুরগির বিষ্ঠা নিয়ে যাওয়ায় দু’জনকে জরিমানা।

ধামইরহাটে নদী সংরক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ২৫৬ বার পঠিত
  • সন্তোষ কুমার সাহা, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ-

নওগাঁর ধামইরহাটে জাতীয় নদী রক্ষা কমিশনের অধীন ৪৮ নদী সমীক্ষা প্রকল্পের আওতায় ও উপজেলা নদী রক্ষা কমিটির সহযোগিতায় নদী সংরক্ষণ শীর্ষক উদ্বুদ্ধকরণ ও সচেতনতা বৃদ্ধির এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ২২ অক্টোবর সকাল ১০ টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আজাহার আলী মন্ডল।

সভায় নদী দূষন দখলদারিত্ব ও অন্যান্য দুষণ থেকে ৪৮ নদী রক্ষা ও নদীর তথ্য ভান্ডার তৈরী ও সমীক্ষা প্রকল্প-১ বিষয়ে নদী সংরক্ষন আইন সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন জাতীয় নদী রক্ষা কমিশনের নদী সমীক্ষা প্রকল্পের ওয়াটার রিসোর্স এক্সপার্ট মো: সাজিদুর রহমান সরদার ও নদী গবেষক মাহমুদ সিদ্দিকী।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, নদী সমীক্ষা প্রকল্পের প্রোগ্রাম অর্গানাইজার সেলিনা সুলতানা, মাঠ সমন্বয়ক আলমগীর হোসেন, মৎস্য কর্মকর্তা মোস্তারিনা আফরোজ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরিনা পারভীন, উপজেলা সহকারী সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, ফজলুর রহমান, অধ্যক্ষ মতিউর রহমান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফুল ইসলাম, এএসআই মোকাররম হোসেন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মিনারুল ইসলাম, স্থানীয় সাংবাদিকবৃন্দ উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT