1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান: ‘জাহানারা কাঞ্চন স্মৃতি পদক’ পেল নিসচা ডুমুরিয়া উপজেলা শাখা। বালীগাঁও বিপিএল সিজন ৫ এর উদ্ভোধন খেলা অনুষ্ঠিত হয়েছে। কেশবপুরে অসহায় পরিবারের মাঝে বসুন্ধরা শুভসংঘের মশারি বিতরণ। কেশবপুরে কৃষকের ধানের চারা রোপণ করে দিলেন আনসার-ভিডিপির সদস্যরা। সাংবাদিক মোয়াজ্জেম হোসেন রাসেলের পিতা তোফাজ্জল ডাক্তারের জানাজা ও দাফন সম্পন্ন। কেশবপুরে আনসার-ভিডিপির প্রশংসনীয় উদ্যোগঃ স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কার। কালীগঞ্জ পৌরসভার প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা ও সনদপত্র বিতরণ। কেশবপুর (অসকস)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালন। মাদকের সাথে জড়িত ব্যাক্তিদের কোন প্রকার ছাড় নেই, নেওয়া হবে কঠোর ব্যবস্থা …………….খুলনা জেলা পুলিশ সুপার । বিলাইছড়িতে বন্যাদুর্গতদের পাশে ব্র্যাক।

দুস্থ মানুষের পাশে দাড়াতে আজ মগরাহাট পশ্চিমে যুব তৃনমূল দলের পক্ষ থেকে সেচ্ছায় রক্তদান শিবির।।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ২৭৬ বার পঠিত

কলকাতা শহর থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।

অসহায় ও সমাজের অবহেলিত এবং দুস্থ মানুষের পাশে দাড়াতে আজ মগরাহাট পশ্চিম বিধান সভা কেন্দ্রের অন্তর্গত উস্তির নাজরা জুনিয়র স্কুলে একটি সাধারণ মানুষের জন্য রক্ত দান শিবিরের আয়োজন করেন মগরাহাট পশ্চিম বিধান সভা কেন্দ্রের যুব তৃনমূল দলের অন্যতম যুব তৃনমূল নেতা জনাব ইমরান মোল্লা। এবং এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম বঙ্গ সরকারের সাবেক সংখ্যালঘু ও মাদ্রাসা দপ্তরের মন্ত্রী এবং বর্তমান মগরাহাট পশ্চিম বিধান সভা কেন্দ্রের বিধায়ক জনাব গিয়াসউদ্দিন মোল্লা। তিনি এই মহৎ রক্তদান শিবির গুরুত্ব ও তাৎপর্য ব্যাক্ষা করেন আগত জনসাধারণের কাছে। তার বক্তব্য এই করোনা ভাইরাস পরিস্তিতিতে কতটা রক্ত এর প্রয়োজন তা বুঝিয়ে বলেন। তার বক্তব্য ছিল সামান্য রক্তের বিনিময়ে বহু সংখ্যক মানুষের জীবন ফিরে পেতে পারেন। যদি আমরা সবাই দেশ ও সমাজ এবং জাতির জন্য রক্ত দিতে এগিয়ে আসি। তিনি বলেন তার সরকার ও দলের সুপ্রিমো জননেত্রী এবং পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই কাজ পশ্চিম বাংলার বিভিন্ন যায়গায় চলছে। এই মহান কাজ করতে এগিয়ে এসেছেন মগরাহাট পশ্চিম বিধান সভা কেন্দ্রের সকলের প্রিয় পাত্র ও জন যুব তৃনমূল দলের নেতা জনাব ইমরান মোল্লা। তার এই সাধু উদ্দেশ্যে কে স্বাগত জানাই। কারণ এই অনুষ্ঠানে সকল মানুষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তৃনমূল দলের যুব নেতা জনাব ইমরান মোল্লা বহু আগে থেকেই সাধারণ মানুষের পাশে থেকে পশ্চিম বাংলা সরকারের জন উন্নয়ন মুখি কাজ কে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। এবং সাধারণ মানুষের আপদে ও বিপদে তাদের পাশে দাঁড়িয়েছে। আজ এই মহৎ রক্তদান শিবির তা মনে করিয়ে দিয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিম বিধান সভা কেন্দ্রের অনেক যুবনেতা ও পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত সদস্যরা। এই অনুষ্ঠানে বহু সংখ্যক মানুষ স্বেচ্ছায় রক্ত দান করেন।।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT