1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম:
স্বাস্থ্য মন্ত্রী কর্তৃক তালা হসপিটাল আকস্মিক পরিদর্শন । কেশবপুর এসএসসি-৮৬ বন্ধু কল্যাণ ফোরামের নতুন কমিটি গঠন। কেশবপুরে সুসাহিত্যিক মনোজ বসু’র জন্মদিন উপলক্ষে ‘বিপ্রতীপ’-এর বিশেষ অনুষ্ঠান। কেশবপুরে প্রকাশিত সাহিত্য পত্রিকা প্রদর্শনী আলোচনা, কবিতা পাঠ, সংগীতানুষ্ঠান। বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান। কেশবপুরে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী নিহত। মুক্তাগাছায় শিক্ষাপ্রতিষ্ঠানে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন। আধুনিক জিয়া হল নির্মাণের দাবিতে বৃহত্তর খুলনা উন্নয়ন কমিটির মানববন্ধন। যশোরের কেশবপুরে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত। কেশবপুরে সড়ক দুর্ভোগে সাগরদত্তকাটির ভুক্তভোগী মানুষ।

তালায় কিশোরীকে বিয়ে করার অপরাধে বরের কারাদণ্ডাদেশ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ৩১৩ বার পঠিত

রাকেশ সরকার,তালা , সাতক্ষীরা।

 

সাতক্ষীরায় কিশোরী মেয়েকে বিয়ে করার অপরাধে তালায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বর রুবেল হোসেন (২৪) কে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৮ জুলাই) রাতে তালা উপজেলার গাবতলা গ্রামে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. তারেক সুলতানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই দন্ডাদেশ প্রদান করা হয়।

 

তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার জানান, তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের গাবতলা গ্রামের রজব আলী বাজনদারের ছেলে রুবেল হোসেন ৪ দিন আগে মনিরাপুর উপজেলার চালোহাটি ইউনিয়নের গোপীকান্তপুর গ্রামের জলিল বিশ্বাসের মেয়ে রিংকী খাতুনকে (১৫) বিয়ে করেন। বিষয়টি জানার পর রুবলে হোসেনকে নোটিশ পাঠানো হয়। এরপর থেকে রুবেল তার কিশোরী নববধূকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। বুধবার রাতে টানা বর্ষনের সুযোগে রুবেল তার স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতে ফেরার খবর পেয়ে বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়। এরপর রাত ১০টার দিকে টানাবর্ষণ ও কাদামাটির রাস্তা উপেক্ষা করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এস.এম. তারেক সুলতানের নেতৃত্বে রুবেল’র বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

 

পরে ভ্রাম্যমাণ আদালতে বাল্য বিবাহ নিরোধ আইনে বর রুবেলকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে, তিন মাসের কারাদন্ড প্রদান করেন। এছাড়া, কিশোরী বধূকে তার পিতার কাছে ফেরৎ পাঠানোর জন্য ওই রাতেই তাকে স্থানীয় ইউপি সদস্য’র জিম্মায় দেয়া হয়। একই সাথে এই বিয়ের উপর ২০২৪ সাল পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা হয়। এদিকে, বর রুবেল হোসেন জরিমানার টাকা পরিশোধ করে কারাদন্ড থেকে রক্ষা পান বলে তিনি জানান।

 

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার ও জেলা বাল্যবিবাহ প্রতিরোধে কমিটির সদস্য সাকিবুর রহমান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT