1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

ঝিনাইদহে এক কোটি ৪৬ লাখ টাকা বরাদ্দ ৩৩৩ কল করুন খাদ্য সহায়তা নিন

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৩২৫ বার পঠিত

ঝিনাইদহ থেকে শাকিল আহমেদ-

চলমান লকডাউনে কর্মহীন মানুষের জন্য ঝিনাইদহ জেলার জন্য সরকার এক কোটি ৪৬ লাখ ৬০ হাজার ৮০৬ টাকা বরাদ্দ করেছে। হতদরিদ্র, অসহায় ও ক্ষতিগ্রস্থ নি¤œ আয়ের মানুষ যে কেও ৩৩৩ নাম্বারে ফোন করে এই খাদ্য সহায়তা নিতে পারবেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-পরিচালক (ত্রান) শাখা থেকে গত ১৫ জুলাই এই অর্থ ঝিনাইদহ জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়। উক্ত অর্থ স্থানীয় হিসাব রক্ষন অফিস থেকে পরিশোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে বলা হয়েছে। জেলা প্রশাসনের কর্মকর্তারা বলছেন, চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া যে কোন মানুষ এই সহায়তা নিতে পারেন। এটা কোন লজ্জা নয় বরং সরকারের মানবিক সহায়তা। লকডাউনে কে যাতে না খেয়ে থাকেন সে জন্য সরকার এই অর্থ বরাদ্দ করেছে। তথ্য নিয়ে জানা গেছে, ঝিনাইদহ জেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই মানবিক সহায়তা প্রদান করা হচ্ছে। ৩৩৩ নাম্বারে ফোন করে অনেকেই মানবিক সহায়তা চাচ্ছেন। জেলা প্রশাসন তাৎক্ষনিক ভাবে সাড়া দিয়ে এই সহায়তা বাড়ি বাড়ি পৌছে দিচ্ছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT