1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম:
বেনাপোল পৌর নির্বাচনে নামছেন ইমদাদুল হক ইমদাদ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড নামাজ গ্রাম দুর্গাপুরে গণসংযোগ। পাটকেলঘাটায় সোহাগ পরিবহন খাদে, ঘটনাস্থলেই নিহত- ১। পাটকেলঘাটায় পুলিশের বিশেষ অভিযানে ৩ আসামি গ্রেপ্তার। হবিগঞ্জের বানিয়াচংয়ে বিপুল পরিমাণ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী ময়না মিয়া হত্যা মামলার আসামী জালাল ডাকাত গ্রেফতার। কেশবপুরে বাবার লাশ বারান্দায় রেখে জমি নিয়ে দুই ভাইয়ের মারামারি। সাগরদাঁড়িতে পঁচিশ বছর পর পূজা মন্দিরের জমি দখল মুক্ত হয়, ফিরে আসে শান্তি। কেশবপুরে জলজ জীববৈচিত্র্য রক্ষায় বিশেষ অভিযানে চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস। কয়রা উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা। বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত । কেশবপুর উপজেলার মাঃ শিক্ষা অফিসার হলেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক।

ঝরঝরে চুল পেতে করণীয়

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ১১১৪ বার পঠিত

সৌন্দর্যের অনেকটাই নির্ভর করে চুলের ওপর। ঝরঝরে, মসৃণ চুল সবারই পছন্দের। কিন্তু অগোছালো জীবনযাত্রা, ধুলা-ময়লা, দূষণের ফলে চুল রুক্ষ-শুষ্ক হয়ে যায়। চুল পড়া শুরু হয়। তখন বাজারের নামিদামি প্রসাধনী ব্যবহার করেও ভালো ফল পাওয়া যায় না। স্বাস্থ্যোজ্জ্বল, ঝরঝরে চুল পেতে ঘরোয়া কিছু পদ্ধতি অনুসরণ করতে পারেন। যেমন-

অ্যালোভেরা : অ্যালোভেরা জেল বের করে ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন, যতক্ষণ পর্যন্ত না তা মসৃণ হয়। এরপর তার সাথে পানি মেশান। এবার এটি পুরো চুলে লাগিয়ে ৩০ মিনিট রেখে দিন। তারপর ঠান্ডা পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। নিয়মিত এই মিশ্রণটি ব্যবহার করলে চুল মসৃণ ও ঝরঝরে হবে।

টক দই : চুলে ভালোভাবে টকদই লাগিয়ে শাওয়ার ক্যাপ লাগিয়ে রাখুন। আধ ঘণ্টা রেখে হালকা গরম পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। এটিও চুল মসৃণ হতে সহায়তা করে।

ডিম : একটি বাটিতে দুটি ডিম নিয়ে ভালো করে ফেটে চুলে লাগান। আধ ঘণ্টা পর চুলে শ্যাম্পু লাগিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। এতেও চুলের স্বাস্থ্য ভালো থাকবে।

নারকেল তেল : একটি বাটিতে তিন টেবিল চামচ নারকেল তেল নিয়ে হালকা গরম করুন। এবার আঙুলের সাহায্যে ১৫ মিনিট এটি মাথার তালুতে ম্যাসাজ করুন। এরপর ২০ মিনিট শাওয়ার ক্যাপ দিয়ে চুল ঢেকে রাখুন। তারপর হালকা করে শ্যাম্পু করে ঠান্ডা পানি দিয়ে চুল ধুয়ে নিন।

চা পাতা : চা শুধু পানীয়ই নন, চুলের জন্যও খুব উপকারী। প্রথমে চুল ভালো করে ধুয়ে ফেলুন। তারপর লাল চা বানিয়ে ঠান্ডা করে চুলে লাগান। আধ ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন।

অলিভ অয়েল : একটা বাটিতে তিন টেবিল চামচ অলিভ অয়েল নিয়ে হালকা গরম করুন। আঙুলের সাহায্যে ১৫ মিনিট এটি মাথার তালুতে ম্যাসাজ করুন। এরপর ২০ মিনিট শাওয়ার ক্যাপ দিয়ে চুল ঢেকে রাখুন। তারপর হালকাভাবে শ্যাম্পু করে ঠান্ডা পানি দিয়ে চুল ধুয়ে নিন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT