1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
স্বাস্থ্য মন্ত্রী কর্তৃক তালা হসপিটাল আকস্মিক পরিদর্শন । কেশবপুর এসএসসি-৮৬ বন্ধু কল্যাণ ফোরামের নতুন কমিটি গঠন। কেশবপুরে সুসাহিত্যিক মনোজ বসু’র জন্মদিন উপলক্ষে ‘বিপ্রতীপ’-এর বিশেষ অনুষ্ঠান। কেশবপুরে প্রকাশিত সাহিত্য পত্রিকা প্রদর্শনী আলোচনা, কবিতা পাঠ, সংগীতানুষ্ঠান। বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান। কেশবপুরে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী নিহত। মুক্তাগাছায় শিক্ষাপ্রতিষ্ঠানে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন। আধুনিক জিয়া হল নির্মাণের দাবিতে বৃহত্তর খুলনা উন্নয়ন কমিটির মানববন্ধন। যশোরের কেশবপুরে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত। কেশবপুরে সড়ক দুর্ভোগে সাগরদত্তকাটির ভুক্তভোগী মানুষ।

জেলা পরিষদের প্রশাসক হাবিবকে ফুলেল শুভেচ্ছায় বরণ, জাতীয়তাবাদী নাগরিক সমাজের অভিনন্দন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১২৭ বার পঠিত

শাহীন বিশ্বাস, সাতক্ষীরা প্রতিনিধি।
সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব নিয়োগ পাওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক সমাজ, সাতক্ষীরা জেলা শাখা।
শুক্রবার বিকেল ৫টায় সাতক্ষীরা স্টেডিয়াম মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জাতীয়তাবাদী নাগরিক সমাজ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক আবিদুল হক মুন্না, সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ নাজিরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম, মহিউদ্দীন মিলন, প্রচার সম্পাদক কাজী মিয়ারাজ, ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা নবনিযুক্ত প্রশাসকের সফলতা কামনা করেন এবং জেলার উন্নয়নে তার কার্যকর ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT