1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে বন্যা দুর্গতদের  পাশে সেনা জোন । বিলাইছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা  আটলিয়া ইউনিয়নের স্বর্ণপদকপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান বদরুজ্জামান আর নেই। কেশবপুরের মঙ্গলকোটে ৩০ জন হতদরিদ্র পেল গবাদিপশু ও গাভী পালন প্রশিক্ষণ। কেশবপুরে হরিহর নদীর পাড় ধসে নদীগর্ভে, ৪ বসতঘরের বাসিন্দাদের পাশে ইউএনও। “আগামীর খুলনা বিনির্মাণে কেডিএ ও জনগণের ভাবনা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত। মণিরামপুর সাহিত্য পরিষদের মাসিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। ​মাদারীপুরে যাত্রা শুরু করলো শিক্ষা পরামর্শ ও আইইএলটিএস প্রশিক্ষণ কেন্দ্র ‘এডু অ্যাসিস্টস। কেশবপুরে ড্রেজারের থাবায় নদীতে বিলীন হচ্ছে বসতবাড়ি, অসহায় মানুষের আর্তনাদ!

জীববৈচিত্র্য নির্ভর কৃষিতে কৃষকদের উদ্বুদ্ধ করতে শ্যামনগরে জৈব কৃষি মেলা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ১৭৪ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

 

জীববৈচিত্র্য নির্ভর এবং পরিবেশ বান্ধব কৃষি চর্চায় কৃষকদের উদ্বুদ্ধ করতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার প্রত্যন্ত এলাকা ঈশ^রীপুর বাজারে অনুষ্ঠিত হল বৃহস্পতিবার দিন ব্যাপী জৈব কৃষি মেলা।

 

বিভিন্ন এলাকার গ্রামীণ কৃষক ও কৃষাণীদের অংশ গ্রহণে তাদের উৎপাদিত জৈব কৃষি ফসল সাঞ্চি শাক, থানকুনি পাতা, ঝিঙে, কুশি, লাউ, সিম, আলু,কলার মোচা ইত্যাদি , ভেষজ কৃষি ফল বহেরা, আমলকি, পেয়েরা, হরিতকি ইত্যাদি , কৃষি উপকরণ কোদাল, টোপর, ধুনচি, কাঁচি , জৈব রাসায়নিক নিম ফলের রস, তরল জৈব অনুজীব সার, গোচোনা, মেহগনি ফল, স্থানীয় জাতের বীজ ধান, গম সরিষা, বিভিন্ন প্রকার সবজি, নিরাপদ খাদ্য , কৃষি বিষয়ক প্রকাশনা, কুড়িয়ে পাওয়া শাক প্রভূতি জৈব কৃষি মেলায় স্থান পায়।

 

রিসার্চ ইনিশিয়েটিভস্ বাংলাদেশের আয়োজনে ধূমঘাট জৈব কৃষি বিস্তার গণ গবেষণা দল, পাতড়াখোলা কৃষি উন্নয়ন গণ গবেষণা দল ও বংশীপুর কৃষি গণ গবেষণা দলের বাস্তবায়নে জৈব কৃষি মেলায় অতিথি বক্তারা জীববৈচিত্র্য নির্ভর এবং পরিবেশ বান্ধব কৃষি চর্চার ব্যাপকভাবে শুরু করার বিষয়ে গুরুত্বারোপ করেন। জীববৈচিত্র্য নির্ভর কৃষির প্রথাগত জ্ঞানকে উৎসাহ প্রদান, কৃষি খামারে জীববৈচিত্র্য বৃদ্ধি করে স্থানীয় বীজ এবং শস্য, স্থানীয় জলবায়ু উপযোগী এবং প্রথাগত জ্ঞানকে কাজে লাগানো ,জৈব প্রযুক্তি সম্পন্ন নির্ভর কৃষকের কৃষি খামার পরিদর্শন সহ অন্যান্য বিষয়ে বক্তারা বক্তব্যে তুলে ধরেন।

 

স্থানীয় কৃষকরা তাদের বক্তব্যে এলাকার জলাবদ্ধতা দূরী করণ, লবন সহিষ্ণু বীজ নির্ধারণ, মিষ্টি পানি সংরক্ষণ , জৈব কৃষি প্রসারে পরিকল্পনা গ্রহণ সহ অন্যান্য বিষয়ে বক্তব্য রাখেন।

 

অবসরপ্রাপ্ত শিক্ষক অসীম রঞ্জন সাহার সভাপতিত্বে জৈব কৃষি মেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঈশ^রীপুর ইউপি চেয়ারম্যান এ্যাড.জি এম শোকর আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শামীম হোসেন, ইউপি সদস্য মোছাঃ হালিমা খায়রুল, বিশিষ্ট সঙ্গিত শিল্পী এম ডি লোকমান হোসেন, কৃষক তুলসী রানী মুন্ডা, স্বপন মন্ডল, মোঃ খলিলুর রহমান প্রমুখ।

 

রিইবের মাঠ সমন্বয়ক মোঃ ইফতেখার আলীর সঞ্চালনায় ও গবেষণা সহকারী চৈতন্য কুমার দাসের ব্যবস্থাপনায় স্বাস্থ্যবিধি মেনে কৃষি মেলায় করোনা মোকাবেলায় মেলায় অংশগ্রহণকারী কৃষকদের মধ্যে মাস্ক বিতরণ সহ স্যানিটাইজেশন করা হয়।

 

ছবি- শ্যামনগর ঈশ^রীপুর অনুষ্ঠিত জৈব কৃষি মেলা পরিদর্শন করছেন উপজেলা কৃষি অফিসার এস এম এনামুল ইসলাম।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT