1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম:
দুর্গম ফারুয়া ইউনিয়নে ৬০০ কার্ডধারী মহিলাদের চাল বিতরণ । শ্যামনগরে রূপান্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত। বাগেরহাটে ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। লোকালয় থেকে আজগর উদ্ধার, অতঃপর সুন্দরবনে অবমুক্ত। ৫ সিটি কর্পোরেশনে নুতন প্রশাসক নিয়োগ। ঈদযাত্রায় জ্বালানি সরবরাহ নিরবচ্ছিন্ন থাকবে। —- বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। খুলনায় মশক নিধন ও পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু। ১৫ জেলায় জ্বালানিতেল উত্তোলন ও বিপণন বন্ধ। যশোর কিশোরীকে ধর্ষণের অভিযোগে কিশোরকে আটক। দ্বীপ ইউনিয়ন গাবুরায় দরিদ্র অসহায় পরিবারের মা‌ঝে ব্রতীর খাদ্য সামগ্রী বিতরণ।

জাতীয় শোক দিবস উপলক্ষে সেইফ ব্লাড ডোনেট সোসাইটি সংগঠনের ফ্রী রক্তদান কর্মসূচি পালিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ১৮১ বার পঠিত

এম এফ এইচ রাজু পিরোজপুর প্রতিনিধিঃ

 

মানবতার কল্যানে এগিয়ে আসা এক ঝাঁক তরুন প্রজন্মের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে সেইফ ব্লাড ডোনেট সোসাইটি নামক সংগঠনটি৷

 

এটি একটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। আসুন রক্ত দেই জীবন বাঁচাই! আপনার রক্তদানে বাঁচতে পারে একটি প্রাণ! জরুরি মূহুর্তে রক্তের প্রয়োজনে আমরা আছি আপনার পাসে এই স্লোগানকে সামনে রেখে সেইফ ব্লাড ডোনেট সোসাইটি সংগঠনটি পরিচালিত হচ্ছে।

 

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস কে উপেক্ষা করে জাতীয় শোক দিবস উপলক্ষে সেইফ ব্লাড ডোনেট সোসাইটি সংগঠনের পক্ষ থেকে ফ্রী রক্ত দান কর্মসূচি পালিত হয়।মানবতার ডাকে সারা দিয়ে রোগীর মুখে হাসি ফোটাতে নিজের মূল্য বান ( AB+) ২য় বার রক্ত দান করলেন জিসান, রক্তদানের স্থান পিরোজপুর সদর হাসপাতাল৷

 

এসময় উপস্থিত ছিলেন সেইফ ব্লাড ডোনেট সোসাইটির কেন্দ্রীয় পরিচালক ফয়সাল হাওলাদার।

নিজের মূল্য বান রক্ত (B+) প্রথম বার ডোনেট করলেন নাঈম ইসলাম, রক্তদানের স্থান ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এসময় উপস্থিত ছিলেন সেইফ ব্লাড ডোনেট সোসাইটি সংগঠনের সহ-পরিচালক শামীম হাওলাদার।

 

রংপুর বিভাগে ৭ম বারের মত ফ্রী রক্তদান করলেন নূর আমল রক্তের গ্রুপ (O+)

ও ৭ম বারের মত ফ্রী রক্তদান করলেন আসিক কাফি রক্তের গ্রুপ (O+) রক্তডোনেট করেন রংপুর বিভাগের বন্ধু হাসপাতালে।

তখন উপস্থিত ছিলেন সেইফ ব্লাড ডোনেট সোসাইটি সংগঠনের রংপুর বিভাগের সদস্য তাসকিন আহমেদ কাজল।

 

এছাড়াও রংপুর বিভাগের জলঢাকায় প্রথম B+ রক্তদান করলেন ইউসুফ, এসময় উপস্থিত ছিলেন সেইফ ব্লাড ডোনেট সোসাইটি সংগঠনের রংপুর বিভাগের প্রধান সদস্য রাজিয়া সুলতানা,

 

খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলায় প্রথম বারের মত B+ ব্লাড ফ্রী ডোনেট করেন রাতুল ইসলাম। এসময়ে উপস্থিত ছিলেন সেইফ ব্লাড ডোনেট সোসাইটি চুয়াডাঙ্গা জেলা শাখার সহ সভাপতি সাদিয়া ইসলামি মাহি।

 

সেইপ ব্লাড ডোনেট সোসাইটি কেন্দ্রীয় পরিচালকরা বলেন আলহামদুলিল্লাহ আজ জাতীয় শোক দিবস উপলক্ষে সেইফ ব্লাড ডোনেট সোসাইটি সংগঠনের পক্ষ থেকে ফ্রী রক্তদান কর্মসূচিতে দেশের যে প্রান্ত থেকে সংগঠনের মাধ্যমে রক্ত ডোনেট করছে তাদেরকে সংগঠনে পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

 

একই সাথে যারা ডোনারদের সাথে থেকে তাদের শক্তি ও সাহস যুগিয়েছে তাদেরকেও সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

আসুন রক্ত দেই জীবন চাই!!

জয় হোক মানবতার৷

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT