1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে স্বাস্থ্য সেবা বিষয়ক সংলাপ। মণিরামপুরে ৩০ প্রান্তিক নারীকে ১০ দিনের প্রশিক্ষণ শেষে সনদ ও অর্থ প্রদান করা হয়। কালীগঞ্জে ১৮০০ প্রান্তিক  কৃষকের মাঝে বীজ, সার বিতরণ। শ্যামনগরে একটি দোকানের ভিতর থেকে বড় অজগর সাপ উদ্ধার। সরিষাবাড়ীতে শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি । বিলাইছড়িতে কৃষি অফিস কর্তৃক চারা বিতরণ । শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনার অর্ধবার্ষিক অগ্রগতি বিষয়ক কর্মশালা। বিলাইছড়িতে করলিয়া প্রকল্পের আওতায় স্থানীয় সহনশীলতা পরিকল্পনার প্রচারণা সভা । ইসলামী আন্দোলন বাংলাদেশর নুতন কমিটির সভাপতি মুফতী রেজাউল করিম মহাসচিব গাজী আতাউর রহমান। যশোরে ধর্মীয় সম্প্রীতি ও স্থায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত।

যশোর কিশোরীকে ধর্ষণের অভিযোগে কিশোরকে আটক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১৪৯ বার পঠিত

য়শোর জেলার অভয়নগরে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আবির হোসেন (১৫) নামে এক কিশোরকে আটক করেছে থানা পুলিশ। ঘটনাটি শনিবার (১৪ মার্চ) সকালে অভয়নগর উপজেলার ভাঙাগেট কাপাসহাটি গ্রামে ঘটেছে।

জানা গেছে, কিশোরীকে একা পেয়ে প্রতিবেশী আবির হোসেন তার ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে। মেয়েটির আত্মচিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে অভিযুক্ত আবির পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়রা তাকে ধরে গণপিটুনি দিয়ে অভয়নগর থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. নুরুজ্জামান জানান, ঘটনাটি জানার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে এসেছে। অভিযুক্ত জানিয়েছে, কিছুদিন আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোরীর বাবা তাকে মারধর করেছিলো। এর প্রতিশোধ নিতেই সে এই ঘটনা ঘটিয়েছে।

থানা সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার কিশোরীকে শারীরিক পরীক্ষা ও চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT