1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে স্বাস্থ্য সেবা বিষয়ক সংলাপ। মণিরামপুরে ৩০ প্রান্তিক নারীকে ১০ দিনের প্রশিক্ষণ শেষে সনদ ও অর্থ প্রদান করা হয়। কালীগঞ্জে ১৮০০ প্রান্তিক  কৃষকের মাঝে বীজ, সার বিতরণ। শ্যামনগরে একটি দোকানের ভিতর থেকে বড় অজগর সাপ উদ্ধার। সরিষাবাড়ীতে শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি । বিলাইছড়িতে কৃষি অফিস কর্তৃক চারা বিতরণ । শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনার অর্ধবার্ষিক অগ্রগতি বিষয়ক কর্মশালা। বিলাইছড়িতে করলিয়া প্রকল্পের আওতায় স্থানীয় সহনশীলতা পরিকল্পনার প্রচারণা সভা । ইসলামী আন্দোলন বাংলাদেশর নুতন কমিটির সভাপতি মুফতী রেজাউল করিম মহাসচিব গাজী আতাউর রহমান। যশোরে ধর্মীয় সম্প্রীতি ও স্থায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত।

দ্বীপ ইউনিয়ন গাবুরায় দরিদ্র অসহায় পরিবারের মা‌ঝে ব্রতীর খাদ্য সামগ্রী বিতরণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১২৭ বার পঠিত

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরায় ব্রতী সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে অর্ধ সহ্রসাধিক দরিদ্র অসহায় নারী প্রধান পরিবারের মাঝে প‌রিবা‌রের মাঝে পবিত্র রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

দাতা সংস্থা নর্থ আমেরিকান বাংলাদেশি ইসলামিক কমিউনিটি (নাবিক)এর সহায়তায় শ‌নিবার(১৪ মার্চ) সকাল ১০ টায় চৌদ্দর‌শি, চাঁদনীমুখা, ডুমু‌রিয়া খেয়াঘা‌ট সংলগ্ন এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান জিএম মাছুদুল আলম।

এসময় আরও উপস্থিত ছিলেন নাবিকের শিশু সুরক্ষার প্রকল্প ম্যানেজার সাইফুর রহমান, প্রকল্প সুপারভাইজার মনিরুল ইসলাম গণমাধ্যম প্রতিনিধি প্রমুখ।

বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল প্রতিটি প্যাকে চাউল ৪ কে‌জি, ডাউল ১ কে‌জি , আলু ৩ কে‌জি, চিনি ১ কে‌জি, পেঁয়াজ ২ কে‌জি, তেল ১ লিটার, খেজুর ৫০০ গ্রাম, সেমাই ২ প্যাকেট, সোলা ১ কে‌জি।

উল্লেখ্য নাবিকের সহায়তায় ব্রতী গাবুরাতে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অতিদরিদ্র পরিবার গুলোর শিশু পুনর্বাসন, সুপেয় খাবার পানি,কুরবানীর মাংস বিতরণ,শীত বস্ত্র বিতরণ, ভাসমান স্বাস্থ্যসেবা, কমিউনিটি প্রশিক্ষণ, আয়বৃদ্ধিমুলক কার্যক্রম, মানবাধিকার সংরক্ষণ বিষয়ে বিভিন্ন উন্নয়নমুলক প্রকল্পের কাজ করে আসছেন।

ছবি- শ্যামনগর গাবুরায় দরিদ্র অসহায় পরিবারের মা‌ঝে ব্রতীর খাদ্য সামগ্রী বিতরণ

রনজিৎ বর্মন
তাং-১৪.৩.২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT