1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম:
আধুনিক জিয়া হল নির্মাণের দাবিতে বৃহত্তর খুলনা উন্নয়ন কমিটির মানববন্ধন। যশোরের কেশবপুরে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত। কেশবপুরে সড়ক দুর্ভোগে সাগরদত্তকাটির ভুক্তভোগী মানুষ। ফারুয়া ইউনিয়নে হেডম্যান  রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে  এান বিতরণ। কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড। শ্যামনগরে গ্রাম পুলিশদের বর্জ্য ও স্যানিটেশন বিষয়ে সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। কেশবপুরে গড়ভাঙ্গা বাজারের অভ্যন্তরীণ সড়কে দুর্ভোগ বেড়েই চলেছে। ফারুয়া ইউনিয়নে চিকিৎসা ও মেডিক্যাল ক্যাম্প পরিচালনায় আশিকা। কেশবপুরে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ চাষ করার অপরাধে এক ব্যক্তির জরিমানা। কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ।

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে শাজাহানপুরে নিসচা’র বর্ণাঢ্য র‌্যালী।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ১৭৬ বার পঠিত

নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে বগুড়ার শাজাহানপুরে নিরাপদক সড়ক চাই (নিসচা) আন্দোলন উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা, র‌্যালী ও লিফলেট বিতরন অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার মাঝিড়া বন্দরে ঢাকা-বগুড়া মহাসড়কে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালী শেষে স্থানীয় জনসাধারন ও বিভিন্ন ধরনের যানবাহন চালকদের মাঝে সচেতনামুলক লিফলেট বিতরন করা হয়।

 

নিরাপদক সড়ক চাই (নিসচা) আন্দোলন শাজাহানপুর উপজেলা শাখার সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আনছার আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদক সড়ক চাই (নিসচা) আন্দোলন উপজেলা কমিটির প্রধান উপদেষ্টা শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসিফ আহমেদ, হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম, নিসচা উপদেষ্টা কমিটির সদস্য মাঝিড়া ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ।

 

অন্যান্যের মধ্যে নিসচা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি শাজাহানপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক জিয়াউর রহমান, সহ-সভাপতি শাজাহানপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহাদত হোসেন, নিসচা সহ-সাধারন সম্পাদক আব্দুস সোবহান পুটু, দূর্ঘটনা অনুসন্ধান ও গবেষনা সম্পাদক মিজানুর রহমান তোফা, দপ্তর সম্পাদক মইনুল ইসলাম পলাশ, আইন বিষয়ক সম্পাদক মাতলুবুর রহমান মুন্টু, সাংস্কৃতিক সম্পাদক গোলাম রব্বানী, সদস্য আনোয়ার হোসেন, জহুরুল ইসলাম প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT