1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
শার্শায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত। ফারুয়াতে ডা.রনি’র নেতৃত্বে বন্যা কবলিত এলাকায়  চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে একটি মেডিকেল টীম । কপোতাক্ষের ভয়াল স্রোতে ভেঙে গেল সেতু, বিচ্ছিন্ন দুই পাড়ের মানুষ। কয়রায় বিষযুক্ত ১৫০ কেজি চিংড়ি সহ নৌকা জব্দ। কয়রা উপজেলা মতুয়া মহাসঙ্ঘের দপ্তর সম্পাদকের মৃত্যুতে উপজেলা মতুয়া মহাসঙ্ঘের শোক । কেশবপুরে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে চার কবি-সাহিত্যিকের জীবন ও কর্মের উপর আলোচনা। বিলাইছড়িতে বন্যা দুর্গতদের  পাশে সেনা জোন । বিলাইছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা  আটলিয়া ইউনিয়নের স্বর্ণপদকপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান বদরুজ্জামান আর নেই। কেশবপুরের মঙ্গলকোটে ৩০ জন হতদরিদ্র পেল গবাদিপশু ও গাভী পালন প্রশিক্ষণ।

খুলনায় স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে খুলনা বিভাগ পুলিশের পুষ্পস্তবক অর্পণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ১৮৩ বার পঠিত

খুলনা প্রতিনিধি।

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন খুলনার পুলিশ বিভাগ।

রোববার (১৫) আগস্ট সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ বেতার, খুলনায় স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন খুলনা রেঞ্জ ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।

একই সময় খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে শ্রদ্ধা নিবেদন করেন কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এস এম ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলামসহ কেএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ বেতার, খুলনাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা জানান খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT