1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
স্বাস্থ্য মন্ত্রী কর্তৃক তালা হসপিটাল আকস্মিক পরিদর্শন । কেশবপুর এসএসসি-৮৬ বন্ধু কল্যাণ ফোরামের নতুন কমিটি গঠন। কেশবপুরে সুসাহিত্যিক মনোজ বসু’র জন্মদিন উপলক্ষে ‘বিপ্রতীপ’-এর বিশেষ অনুষ্ঠান। কেশবপুরে প্রকাশিত সাহিত্য পত্রিকা প্রদর্শনী আলোচনা, কবিতা পাঠ, সংগীতানুষ্ঠান। বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান। কেশবপুরে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী নিহত। মুক্তাগাছায় শিক্ষাপ্রতিষ্ঠানে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন। আধুনিক জিয়া হল নির্মাণের দাবিতে বৃহত্তর খুলনা উন্নয়ন কমিটির মানববন্ধন। যশোরের কেশবপুরে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত। কেশবপুরে সড়ক দুর্ভোগে সাগরদত্তকাটির ভুক্তভোগী মানুষ।

খুলনায় যৌথ অভিযানে গজাল রানাসহ ৩২ জন গ্রেপ্তার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৭৩ বার পঠিত

খুলনা প্রতিনিধি।

খুলনায় যৌথ অভিযানে গজাল রানাসহ ৩২ জন গ্রেপ্তার
কেএমপি উত্তর ও দক্ষিণ শাখা এবং ডিবি পরিচালিত বিশেষ যৌথ অভিযানে গ্রেপ্তার আসামিরা। ছবি: আজকের পত্রিকা
খুলনা মহানগর এলাকায় খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উত্তর ও দক্ষিণ শাখা এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) পরিচালিত বিশেষ যৌথ অভিযানে সন্ত্রাসী রানা ওরফে গজাল রানাসহ ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে আজ বুধবার সকাল ১০টা পর্যন্ত চলা এ অভিযানে বিভিন্ন অপরাধে তাঁদের গ্রেপ্তার করা হয়।

কেএমপির এক বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কমিশনারের সার্বিক নির্দেশনায় মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ বিশেষ অভিযান পরিচালনা করছে।

কেএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে খুলনা থানা থেকে তিনজন, সোনাডাঙ্গা মডেল থানা থেকে আট, লবণচরা থানা থেকে ছয়, হরিণটানা থানা থেকে তিন, খালিশপুর থানা থেকে আট, দৌলতপুর থানা থেকে তিন এবং খানজাহান আলী থানা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, অভিযানে সন্ত্রাসী রানা ওরফে গজাল রানা (৩৫) ছাড়াও একাধিক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

কেএমপি জানিয়েছে, মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, ছিনতাইসহ সব ধরনের অপরাধ দমন এবং শান্তিপূর্ণ আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT