1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম:
কয়রায় বিএনপি নেতাকে ফাঁসাতে মৎস্য ঘেরে আগুন, প্রতিবাদে ঘের মালিকের সংবাদ সম্মেলন। কয়রায় জৈব সার ব্যবহার ও বারোমাসি সজিনা চাষে প্রশিক্ষণ। শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ। মণিরামপুরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে মাছের পোনা বিতরণ। বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় শীর্ষক  সভা অনুষ্ঠিত। প্রতিভা মডেল একাডেমীতে ফল উৎসব ও মা সমাবেশ অনুষ্ঠিত। শহীদ জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। যশোরে মুক্তেশ্বরী বাঁচাও আন্দোলনে পদযাত্রা ও সমাবেশ। শ্যামনগরে উপকূলীয় জনগোষ্ঠীর সহনশীলতা ও মর্যাদা বৃদ্ধি প্রকল্প অবহিতকরণ সভা। কেশবপুরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী মোজাহিদ গ্রেফতার ।

খুলনায় হত দরিদ্র পাঁচশ’ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ২৩২ বার পঠিত

খুলনা প্রতিনিধি।

 

লকডাউনে খুলনায় কর্মহীন হয়ে পড়া খালিশপুরের হত দরিদ্র পাঁচশ’ পরিবারের খাদ্য সহায়তা বিতরণ করা হয়। খাদ্য সহায়তার মধ্যে ছিলো সাত কেজি চাল, দুই কেজি আলু, ৫০০ গ্রাম ডাল, তৈল ৫০০ গ্রাম ও একটি সাবান।

 

শনিবার (৭ আগষ্ট) দুপুরে রেলস্টেশন চত্বরে এই খাদ্য সহায়তা বিতরণ করেন খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার।

 

প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, ‘করোনায় দেশের মানুষ না খেয়ে থাকবে না। পর্যায়ক্রমে সকল অসহায় জনগোষ্ঠী খাদ্য সহায়তা পাবে। ৩৩৩ ফোন কলের মাধ্যমে বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।’

 

খাদ্য বিতরণে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, শ্রম দপ্তরের বিভাগীয় পরিচালক মোঃ মিজানুর রহমান, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রণজিৎ কুমার ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT