1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে জলবায়ু সহনশীল কৃষি বিষয়ক সংলাপ অনুষ্ঠিত। কেশবপুরের পাঁজিয়ায় সনাতন ধর্মালোচনা সভা অনুষ্ঠিত। ত্রিমোহিনী ইউপিতে পুনরায় প্রশাসক নিয়োগ,ভোগান্তির অবসান। কয়রায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা। বিদ্যানন্দকাটি গ্রামের সমাজ সেবক নিমাই কৃষ্ণ ঘোষ আর নেই। কেশবপুর মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া অনুষ্ঠান। খুলনায় পরিবেশ অধিদপ্তরের অ২ হাজার ৫৪২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা। কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনার সাথে ‘নিরাপদ খুলনা চাই’-এর শুভেচ্ছা বিনিময়। মণিরামপুরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ক্যাম্পেল হাঁস ও মুরগীর বাচ্চাসহ শিক্ষা সহায়তার জন্য অর্থ বিতরণ। উপকূলের শ্যামনগরে নারীদের মাঝে লবন সহিষ্ণু গাছ বিতরণ।

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র’সহ বর্মা হত্যাকান্ডের প্রধান আসামি আটক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ২৩৮ বার পঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি ।

 

খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট গণতান্ত্রিক এর আহ্বায়ক তপন জ্যোতি চাকমা ওরফে বর্মার হত্যাকান্ডের প্রধান আসামি বিরাজ মণি চাকমাকে অস্ত্র’সহ আটক করা হয়েছে।

 

আটকৃত বিরাজ মণি চাকমা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ মূলদলের সক্রিয় সদস্য বলে খাগড়াছড়ি সেনারিজিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।খাগড়াছড়ি সেনা রিজিয়নের নির্দেশে মহালছড়ি সেনা জোনের সদস্যরা আজ ভোরের মহালছড়ি উপজেলার ধুমনিঘাট এলাকার দুরছড়ি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এক বিশেষ অভিযান চালিয়ে বিরাজ মণি চাকমার কাছ থেকে একটি চাইনিজ নাইন এমএম পিস্তল,চার রাউন্ড গুলি,একটি গুলির ম্যাগজিন,চাঁদা আদায়ের রশিদ বই ও মোবাইল সেট’সহ একটি ব্যাগ উদ্ধার করতে সক্ষম হয়েছে।আটককৃত বিরাজ মণি চাকমার বিরুদ্ধে হত্যা,ধর্ষণ,চাঁদাবাজির একাধিক অভিযোগও রয়েছে।

 

প্রসঙ্গতঃ ২০১৮ সালের ৪ জুন মহালছড়ির ক্যাঙ্গালছড়ি এলাকায় ইউপিডিএফ মূল দল থেকে বের হয়ে আসা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট গণতান্ত্রিক এর আহ্বায়ক তপন জ্যোতি চাকমা ওরফে বর্মা’সহ মোট ছয়জন সদস্য ব্রাশ ফায়ার করে নির্মম ভাবে হত্যা করা হয়েছিল।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT