1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধ বিনামূল্যে ভায়া (VIA) ক্যাম্প। কালীগঞ্জের বাহাদুরশাদী বনিকপাড়া ড্রেন নির্মাণে অনিয়মের নিউজ মিথ্যা ও ভিত্তিহীন মোঃ শওকত হোসেন সভাপতি প্রকল্প। কেশবপুরের বাঁশবাড়িয়া মাঃ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা। শ্যামনগরে আশি কেজি নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধব্বংস। কেশবপুরে “ভোরের আলো” সামাজিক সংগঠনের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। কয়রায় কারিতাসের উপজেলা পর্যায়ে ত্রৈ-মাসিক সমন্বয় সভা । হবিগঞ্জ বানিয়াচং সড়কে মোটরসাইকেলের ধাক্কায় এক নারী নিহত।। কেশবপুরের থেকে জিপিএ ৪ পেয়েছে লাভিবা আক্তার জিম। মণিরামপুরের কৃষক-গৃহিনীর কন্যা রুপা শিক্ষক হতে চাই। কয়রার শাহানা ফেরদৌসী পেয়েছে গোল্ডেন প্লাস পেয়েছে  ভবিষ্যতে ডাক্তার হতে চায় ।

কুলাউড়ার সাংবাদিক শাকির আহমদ আর নেই।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ২৫৯ বার পঠিত

মোঃ রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃ

সিলেটভিউ’র কুলাউড়া উপজেলার নিজস্ব প্রতিবেদক শাকির আহমেদের জানাযা শনিবার (০৭ আগস্ট) বাদ জোহর ২টা ১৫ মিনিটের সময় ফুলেরতল বাজার মাধবপুর জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এর আগে শুক্রবার (৬ আগস্ট) রাত প্রায় ৯ টার দিকে শাকির হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৩২ বছর।

শাকির মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের মাধবপুর গ্রামের মোল্লাবাড়ির মৃত আব্দুস শহিদের ছেলে। মৃত্যুকালে তিনি মা, এক শিশুসন্তান ও স্ত্রীসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শাকির আহমদ দীর্ঘদিন থেকে ডায়াবেটিসে আক্রান্ত। শুক্রবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার শাকিরকে মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

শাকিরের এমন চলে যাওয়া আমাদের জন্য গভীর থেকে গভীরতর শোক এবং কষ্টের। আল্লাহ তাঁকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন এবং তাঁর শোকে কাতর পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক দান করুন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT