1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম:
বেনাপোল পৌর নির্বাচনে নামছেন ইমদাদুল হক ইমদাদ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড নামাজ গ্রাম দুর্গাপুরে গণসংযোগ। পাটকেলঘাটায় সোহাগ পরিবহন খাদে, ঘটনাস্থলেই নিহত- ১। পাটকেলঘাটায় পুলিশের বিশেষ অভিযানে ৩ আসামি গ্রেপ্তার। হবিগঞ্জের বানিয়াচংয়ে বিপুল পরিমাণ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী ময়না মিয়া হত্যা মামলার আসামী জালাল ডাকাত গ্রেফতার। কেশবপুরে বাবার লাশ বারান্দায় রেখে জমি নিয়ে দুই ভাইয়ের মারামারি। সাগরদাঁড়িতে পঁচিশ বছর পর পূজা মন্দিরের জমি দখল মুক্ত হয়, ফিরে আসে শান্তি। কেশবপুরে জলজ জীববৈচিত্র্য রক্ষায় বিশেষ অভিযানে চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস। কয়রা উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা। বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত । কেশবপুর উপজেলার মাঃ শিক্ষা অফিসার হলেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক।

করোনায় মায়ের মৃত্যুর কয়েক ঘন্টা পর ছেলের মৃত্যু

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ২৪৬ বার পঠিত

মোঃ রিফাত পাটোয়ারী চাঁদপুর থেকে

হাজীগঞ্জে করোনা ভাইরাসের সকল উপসর্গ নিয়ে দুপুরে মা সন্ধ্যায় ছেলের মৃত্যু হয়েছে। গত সোমবার এমন হৃদয়বিদারক ঘটনাটি ঘটে হাজীগঞ্জ উপজেলার ৮ নম্বর হাটিলা (পূর্ব) ইউনিয়নের লাওকোরা গ্রামের কাজী বাড়িতে। এমন করুন মৃত্যুতে পুরো এলাকা জুড়ে করোনা আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানা যায়, উপজেলার লাওকোরা গ্রামের কাজী বাড়ির মৃত আমির হোসেনের স্ত্রী মমতাজ বেগম (৬০) কয়েকদিন যাবত জ্বর, সর্দি ও গলাব্যাথায় ভুগছিলেন। হাসপাতালে নেওয়ার আগেই সোমবার দুপুরে নিজ বাড়িতে তিনি মৃত্যু বরণ করেন। সন্ধ্যায় মমতাজ বেগমকে দাফন করা হয়।

মমতাজ বেগমের দাফনের কিছুক্ষন পরেই তার বড় ছেলে সোহাগ (৪২) এর শ্বাসকষ্ট বেড়ে গেলে উপজেলা হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু বরণ করেন। মায়ের পর ছেলে সোহাগের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের মাতন দেখা যায় এবং গ্রামবাসীর মাঝে করোনা আতঙ্ক আরো বাড়তে থাকে।

সোহাগ (৪২) পেশায় একজন ঠিকাদার ছিলেন। আলীগঞ্জে সে তার পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করতো। তার ১ ছেলে ও তিন মেয়ে রয়েছে।

স্থানীয় চেয়ারম্যান জলিলুর রহমান মির্জা বিষয়টি নিশ্চিত করে শোক প্রকাশ করেন এবং ইউনিয়নবাসীকে সচেতন হওয়ার আহবান জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT