1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
দুর্গম ফারুয়া ইউনিয়নে ৬০০ কার্ডধারী মহিলাদের চাল বিতরণ । শ্যামনগরে রূপান্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত। বাগেরহাটে ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। লোকালয় থেকে আজগর উদ্ধার, অতঃপর সুন্দরবনে অবমুক্ত। ৫ সিটি কর্পোরেশনে নুতন প্রশাসক নিয়োগ। ঈদযাত্রায় জ্বালানি সরবরাহ নিরবচ্ছিন্ন থাকবে। —- বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। খুলনায় মশক নিধন ও পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু। ১৫ জেলায় জ্বালানিতেল উত্তোলন ও বিপণন বন্ধ। যশোর কিশোরীকে ধর্ষণের অভিযোগে কিশোরকে আটক। দ্বীপ ইউনিয়ন গাবুরায় দরিদ্র অসহায় পরিবারের মা‌ঝে ব্রতীর খাদ্য সামগ্রী বিতরণ।

কবর খুঁড়ে কঙ্কাল চুরি করতে এসে যুবক ধরা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ১৯৩ বার পঠিত

সাহাদাত শিকদার গাজীপুর জেলা প্রতিনিধি।

 

 

গাজীপুরের শ্রীপুরে কবর খুড়ে কঙ্কাল চুরি করার সময় কঙ্কালসহ এক যুবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

 

মঙ্গলবার (১০আগষ্ট) ভোরে শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়া গ্রামের গণি হাজী বাড়ীর পারিবারিক কবরস্থানে এঘটনা ঘটে।

 

সুনামগঞ্জ জেলার তাহেরপুর থানা চরেরপাড় গ্রামের মো: কাশেম আলী ছেলে জাকির হোসেন (১৯) কে আটক করে। এসময় রাজন ও মজনু নামে দুই সহযোগী পলিয়ে গেছে। তারা তিনজনই চন্নাপাড়া গ্রামের হাজী আলাউদ্দিনের বাসায় ভাড়া থেকে স্থানীয় কারখানায় কাজ করতো।

 

স্থানীয় আলহাজ্ব মো: আতাবুল্লাহ্ জানান, ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হলে জাকির, রাজন ও মজনুকে কবর স্থানের পাশে ব্যাগ হাতে দেখতে পান। পরে তাদের ব্যাগে কি আছে? জানতে চাওয়াতে তারা দেঁৗড়ে পালানো চেষ্টা করেন। পরে দৌড়ে জাকির হোসেনকে আটক করা গেলেও বাকীরা পালিয়ে যেতে সক্ষম হন। তার সাথে থাকা ব্যাগ থেকে দুটি মাথার খুলিসহ শরীরের বিভিন্ন অংশের হাড়গোড় উদ্ধার করা হয়।

 

তিনি আরও জানান, চার মাস পূর্বে স্থানীয় জহুরা খাতুন ও তিন বছর আগে আজিজুল ইসলামের স্বাভাবিক মৃত্যু হয়। তাদের কবর থেকেই কঙ্কাল চুরির চেষ্টা করা হয়েছে।

 

এবিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে জাকির হোসেন নামে এক যুবককে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT