1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
সাংবাদিক মোয়াজ্জেম হোসেন রাসেলের পিতা তোফাজ্জল ডাক্তারের জানাজা ও দাফন সম্পন্ন। কেশবপুরে আনসার-ভিডিপির প্রশংসনীয় উদ্যোগঃ স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কার। কালীগঞ্জ পৌরসভার প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা ও সনদপত্র বিতরণ। কেশবপুর (অসকস)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালন। মাদকের সাথে জড়িত ব্যাক্তিদের কোন প্রকার ছাড় নেই, নেওয়া হবে কঠোর ব্যবস্থা …………….খুলনা জেলা পুলিশ সুপার । বিলাইছড়িতে বন্যাদুর্গতদের পাশে ব্র্যাক। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ। পাটকেলঘাটায় বিশেষ অভিযানে ৪ পিস ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার। তালায় জামায়াতের বিশাল গণমিছিল, ‘জুলাই সনদ’ দ্রুত বাস্তবায়নের দাবি। কালীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসের গণ মিছিল আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

উল্লাপাড়ায় মদ ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব-১২

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ২৩৩ বার পঠিত

এইচ এম আব্দুল্লাহ আল মাহবুব
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে ২৩ লিটার দেশীয় চোলাই মদ ও ৩০ পিস ইয়াবা ট্যাবলটেসহ ২ মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব-১২ সদস্যরা।

সোমবার (২ আগষ্ট) রাতে উপজেলার বেতবাড়ি গ্রামে এ অভিযান চালায় র‌্যাব। আটক মাদক ব্যবসায়ীরা হলেন, উপজেলার চর সাতবাড়ীয়া গ্রামের কালাম প্রামানিকের ছেলে ইব্রাহিম প্রমাণিক(২৫) ও বেতবাড়ী গ্রামের মৃত কামাল সরকারের ছেলে ইমন সরকার (২২)।

মঙ্গলবার (৩ আগষ্ট) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারি পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান। সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে বেতবাড়ী গ্রামস্থ জনৈক আাশরাফুল ইসলামের মুরগির ফার্মের সামনে অভিযান চালিয়ে ২৩ লিটার দেশীয় চোলাই মদ এবং ৩০ পিচ ইয়াবাসহ ওই দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণীর ১০(ক) এবং ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণীর ৩২(ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT