1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম:
বিয়ের পিঁড়িতে বসা হল না সৈকতের। দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ বিলাইছড়িতে বুদ্ধপূর্ণিমা উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা। বিলাইছড়িতে মহান মে দিবস পালিত । খুলনা প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দেরকে কয়রা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন । বিলাইছড়িতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে  পালবার লিং সেন্টার কর্তৃক খাদ্য সামগ্রী বিতরণ । খুলনার লবণচড়া থানা এলাকায় গুলির ঘটনা। মহেন্দ্রদী জালালখাঁর বাড়ীর জনগুরুত্বপূর্ণ রাস্তা এখন ‘মরণফাঁদ’: ভোগান্তিতে হাজারো মানুষ। কয়রায় সরকারী কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় । কেশবপুরে মানবিক ডাক্তার কামরুজ্জামান’র অকাল প্রয়াণে নাগরিক শোকসভা।

বিয়ের পিঁড়িতে বসা হল না সৈকতের।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২ মে, ২০২৬
  • ৩ বার পঠিত

শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

বিয়ের দিন তারিখ সব ঠিক ঠাক। হবু নববধুকে সাথে নিয়ে বিয়ের কেনাকাটাও করা চলছে। এমনি এক সময়ে নিজেকে নিজে হত্যার মধ্য দিয়ে পৃথিবীথেকে চির বিদায় নিলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কলেজ পড়ুয়া ছেলে সৈকত মুখার্জী(১৭)।

শনিবার(২মে) ভোর সাড়ে ৪টার দিকে নিজ বাস ঘরের আড়ার সাথে রশি দিয়ে আত্নহত্যা করেন সৈকত। তিনি উপজেলার বংশীপুর গ্রামের আদিত্যা মুখার্জীর একমাত্র ছেলে।

স্থানীয়রা সহ শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে প্রকাশ,ভোররাতে নিজ ঘরে আড়ার সাথে গলায় রশি দিয়ে ঝুলে পড়ে থাকা অবস্থায় পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সৈকত শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র । তিনি পিতা মাতার একমাত্র আদরের সন্তান ছিলেন।

জানা যায়, আগামী বৃহস্পতিবার তার বিবাহের দিন ধার্য করা ছিল। একই উপজেলার রমজাননগর ইউপির একটি কলেজ পড়ুয়া ছাত্রীর সাথে। হবু নববধুকে সাথে নিয়ে বৃহস্পতিবার উপজেলা সদরে প্রয়োজনীয় জিনিষপত্র কেনাকাটা করেছেন। শুক্রবার ভোরে তিনি নিজে আত্নহত্যা কেন করলেন এ প্রশ্ন জনমনে দাঁড়িয়েছে।

শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে শ্যামনগর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

অপরদিকে বৃহস্পতিবার(৩০ এপ্রিল) রাতে উপজেলার মুন্সিগঞ্জ ইউপির জেলেখালী গ্রামে আয়শামনি(১৪)নামে এক স্কুল পড়ুয়া ছাত্রী আত্নহত্যা করেছে। শ্যামনগর থানায় এ ব্যপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ছবি- নিহত সৈকতের ছবি।

রনজিৎ বর্মন

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT