1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
স্বাস্থ্য মন্ত্রী কর্তৃক তালা হসপিটাল আকস্মিক পরিদর্শন । কেশবপুর এসএসসি-৮৬ বন্ধু কল্যাণ ফোরামের নতুন কমিটি গঠন। কেশবপুরে সুসাহিত্যিক মনোজ বসু’র জন্মদিন উপলক্ষে ‘বিপ্রতীপ’-এর বিশেষ অনুষ্ঠান। কেশবপুরে প্রকাশিত সাহিত্য পত্রিকা প্রদর্শনী আলোচনা, কবিতা পাঠ, সংগীতানুষ্ঠান। বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান। কেশবপুরে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী নিহত। মুক্তাগাছায় শিক্ষাপ্রতিষ্ঠানে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন। আধুনিক জিয়া হল নির্মাণের দাবিতে বৃহত্তর খুলনা উন্নয়ন কমিটির মানববন্ধন। যশোরের কেশবপুরে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত। কেশবপুরে সড়ক দুর্ভোগে সাগরদত্তকাটির ভুক্তভোগী মানুষ।

আমেরিকাও শেখহাসিনার দর্শন এর মতের মিল হুবহু,

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮
  • ৩২২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক ঢাকা _____________
আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতের সঙ্গে আমেরিকানদের মতের যথেষ্ট মিল রয়েছে বলে মন্তব্য করেছেন দলটির উপদেষ্টা পরিষদের সদস্য ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান এইচ টি ইমাম।
বুধবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সিলর বিল মোলার ও দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা কাজী রুম্মন দস্তগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন এইচ টি ইমাম।

এইচ টি ইমাম বলেন, ‘আমাদের সঙ্গে তাঁদের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। সবচেয়ে আনন্দের কথা এই যে- আমাদের নেত্রী শেখ হাসিনা যেসব কথা বলেন, “আমরা চাই একটা অংশগ্রহণমূলক নির্বাচন। সুষ্ঠু, অবাধ ও অত্যন্ত স্পষ্ট একটি নির্বাচন, যা সকলের কাছে গ্রহণযোগ্য হবে।” এই আদর্শগুলো আমেরিকানরাও ধারণ করে। তাঁদের সঙ্গে আমাদের মতের যথেষ্ট মিল আছে। এই জন্যই তাঁরা আমাদের এখানে এসেছেন। এটিই প্রথম নয়। কিছুদিন আগে ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেক এসেছিলেন। আওয়ামী লীগ অফিসে প্রায়ই অনেকে এসে দেখা করেন।’

এইচ টি ইমাম বলেন, স্বাধীনতার পর ১৯৭২ সালে বঙ্গবন্ধু আরপিও তৈরি করেছিলেন। সেই আরওপিও-এর ওপর ভিত্তি করে এই পর্যন্ত নির্বাচন হয়েছে। নির্বাচন কমিশনকে শক্তিশালী করে আদর্শ একটা ইমেজ দেওয়া এবং নির্বাচন পদ্ধতিতে যত কিছু সংস্কার, সব একমাত্র আওয়ামী লীগ করেছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সবার প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে এইচ টি ইমাম বলেন, ‘আসুন আমরা সকলে মিলে নির্বাচন কমিশনকে এমন একটা উচ্চতায় নিয়ে যাই, যাতে কেউ যেন প্রশ্ন করতে না পারে। তখন সবাই বলবে, বাংলাদেশ আওয়ামী লীগ করে দেখিয়েছে, এটা করা সম্ভব।’ তিনি বলেন, ‘সব রাষ্ট্রদূতের সঙ্গেই আমাদের ব্যক্তিগত কথাবার্তা ও আলোচনা হয়। সেগুলো সব সময় প্রচার করার দরকার আমরা মনে করি না। আওয়ামী লীগ গণতান্ত্রিক দল। তাঁরা জানিয়েছেন, আওয়ামী লীগের অনন্য স্ট্যান্ডার্ড আছে। সেই স্ট্যান্ডার্ডের জন্য তাঁরা এখানে আসেন।’ আমেরিকা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব করতে চায় উল্লেখ করেন তিনি বলেন, আওয়ামী লীগ প্রত্যেকটি দূতাবাসের সঙ্গে সুসম্পর্ক রাখে এবং গণতন্ত্রের পক্ষে যাঁরা কাজ করেন তাঁদের সঙ্গে আলোচনা করে।

নির্বাচনে আমেরিকা থেকে পর্যবেক্ষক আসার বিষয়ে এইচ টি ইমাম বলেন, ‘আমেরিকা থেকে অনেক অবজারভার আসবেন। আমরা তাঁদের বলেছি, অবজারভার যেখানে যাবেন, তাঁদের নিরাপত্তা বিধান করা আমাদের দায়িত্ব। কাজেই আপনারা তালিকা দেন। আগে থেকেই জানাবে কোথায় তাঁরা যাবেন, কী কী কাজ করবেন, এগুলো জানা দরকার।’
নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক না পাঠাবে না, তাহলে আমেরিকা কেন পাঠাবে এমন প্রশ্নের জবাবে এইচ টি ইমাম বলেন, ‘আমেরিকা পর্যবেক্ষক পাঠাবে। ওরা সব জায়গাতেই পাঠায়। ওরা বলছে, আমাদের নির্বাচন কেমন হয় দেখবে, সত্যিকার সুষ্ঠু হয় কি না? ওদের তো কতগুলো থিঙ্ক ট্যাংক আছে। আমেরিকান আর ইউরোপীয় ইউনিয়ন এক নয়।’

এইচ টি ইমাম ছাড়াও সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক-বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, আ. লীগের উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য এস এম কামাল হোসেন, আন্তর্জাতিক উপ-কমিটির সদস্য সেলিম মাহমুদ প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT